রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের প্রতিক্রিয়া

কমনওয়েলথের লোগো ও ওসমান হাদি। ছবি : সংগৃহীত
কমনওয়েলথের লোগো ও ওসমান হাদি। ছবি : সংগৃহীত

বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। বিবৃতিতে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শনিবার (২০ ডিসেম্বর) কমনওয়েলথের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে মহাসচিব বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনার পর বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান এবং বাংলাদেশি কর্তৃপক্ষকে গণমাধ্যমসহ সবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ প্রসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতিকে স্বাগত জানান, যেখানে সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সংযম, দায়িত্বশীলতা ও ঘৃণা প্রত্যাখ্যানের দৃঢ় অঙ্গীকারের কথা বলা হয়েছে।

শার্লি বচওয়ে বলেন, এই সংকটময় সময়ে শান্ত থাকার, সর্বোচ্চ বিচক্ষণতা ও সহনশীলতা প্রদর্শনের আহ্বানে তিনি নিজেও একাত্মতা প্রকাশ করছেন।

এদিকে হাদির ঘটনায় দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস। শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ জানান, হাদির হত্যায় জাতিসংঘ মহাসচিব নিন্দা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুসারে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X