কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের ২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সারা দেশে তীব্র তাপদাহ অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে বুধ ও বৃহস্পতিবার দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এই কর্মসূচি হচ্ছে- বুধ ও বৃহস্পতিবার দুই দিন ইস্তিস্কার নামাজ আদায় করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে তীব্র তাপ প্রবাহে গভীর উদ্বেগ প্রকাশ করে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজা আদায় করে আল্লাহর কাছে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তিনি বিবৃতিতে বলেন, সম্প্রতি প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টিতে দেশের আবহাওয়া অত্যন্ত উঞ্চ হয়ে পড়েছে। উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। একদিকে উচ্চ তাপমাত্রার কারণে প্রচণ্ড গরম, অপরদিকে অনাবৃষ্টিতে মানুষ, পশু-পাখি ও জীব-জন্তুর জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। একমাত্র মহান রাব্বুল আলামিনই আমাদেরকে এহেন পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে পারেন।

তিনি আরও বলেন, দেশে বিরাজমান এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহান আল্লাহ তায়ালার অবারিত রহমত তথা বৃষ্টি কামনা করে সালাতুল ইস্তিস্কা আদায় করার জন্য ওলামায়ে কেরাম, জামায়াতের সর্বস্তরের নেতা-কর্মী ও দেশবাসী সকলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ জন্য আগামীকাল বুধবার ও তার পরদিন বৃহস্পতিবার জামায়াতে ইসলামী সকল সাংগঠনিক শাখার উদ্যোগে জনসাধারণকে সাথে নিয়ে সালাতুল ইস্তিস্কা আদায়ের কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১০

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১১

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১২

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৩

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৪

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৫

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৬

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৭

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৮

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৯

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

২০
X