কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৩:৫৫ পিএম
আপডেট : ২২ মে ২০২৪, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শ্রাবণের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল

ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাবেক সহসভাপতি মো. ঝলক মিয়ার ওপর হামলার প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাবেক সহসভাপতি মো. ঝলক মিয়ার ওপর হামলার প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাবেক সহসভাপতি মো. ঝলক মিয়ার ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে।

বুধবার (২২ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে যুবদল ও ছাত্রদলের বর্তমান এবং সাবেক নেতারা এই মিছিলে অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

সংক্ষিপ্ত পথ সভায় রুহুল কবির রিজভী বলেন, ছাত্রলীগকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন তারা সন্ত্রাসী, টাকা পাচারকারী হয়। এটা এখন প্রমাণিত। এরা জনগণের দুশমন। সরকারকে বলব, এই বাংলায় কিন্তু কালবৈশাখীর ঝড় হবে। ফ্যাসিস্ট সরকার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল কালবৈশাখী ঝড়ের চেয়েও ভয়ঙ্কর হবে।

ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের রক্তমাখা শার্ট নিয়ে ছাত্রদলকে শপথ নেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, আক্রমণ ও গ্রেপ্তারের শেষ নেই। পাড়া-মহল্লায় ছাত্রলীগ তৈরি করা হয়েছে। অন্যদিকে পুলিশকে দিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বাবা শেখ আক্কাস আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে গেছে। আসলে এই সরকার ভয় পাচ্ছে। সরকারের পতন অনিবার্য। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদেরকে রাজপথে একবার গর্জে উঠতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X