কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে সড়ক দুর্ঘটনায় আলমগীর নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইন্টারন্যাশনাল এক্সিবিশন রোডে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাংলাদেশি মালিকানাধীন উড়িষ্যা কনস্ট্রাকশন কোম্পানির নাইট শিফটে কাজে যাওয়ার পথে ইন্টারন্যাশনাল এক্সিবিশন রোডে তাদের বহনকারী মিনিবাসটির অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলমগীর নামে বাংলাদেশি এক শ্রমিক নিহত হন। আলমগীরের বাড়ি নরসিংদী জেলার রায়পুর থানার শান্তিনগর গ্রামে।

এ সময় আহত অবস্থায় ১৬ জনকে তাৎক্ষণিক বাহরাইন সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুইজন পাকিস্তানি নাগরিক, বাকিরা বাংলাদেশি। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

এদিকে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা বাহরাইনের রাজধানী মানামার স্থানীয় কুয়েতি মসজিদে আইনি প্রক্রিয়া শেষে নিহত আলমগীরের জানাজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন ও দূতাবাসের কর্মকর্তারা এবং বাহরাইনে বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের মানুষ আলমগীরের জানাজায় অংশ নেন।

জানা গেছে, রাতেই এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিহতের মরদেহ দেশে পাঠানো হয়। সেটি বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় মরদেহ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানিয়েছেন নিহত আলমগীরের কোম্পানির স্বত্বাধিকারী আলাউদ্দিন আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X