ডেনমার্ক প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০২:৫৬ এএম
অনলাইন সংস্করণ
সভাপিত রাকিবুল, সহ-সভাপতি বারী

ডেনমার্কে প্রবাসী বাংলাদেশিদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

বাঁ থেকে- সভাপিত রাকিবুল ইসলাম আজহারী ও সহ-সভাপতি এরশাদুল বারী। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- সভাপিত রাকিবুল ইসলাম আজহারী ও সহ-সভাপতি এরশাদুল বারী। ছবি : সংগৃহীত

রাকিবুল ইসলাম আজহারীকে সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার ডেনমার্ক প্রতিনিধি এরশাদুল বারীকে সহ-সভাপতি করে ডেনমার্কে অবস্থানরত বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদের সমন্বয়ে ‘ভলেন্টিয়ার স্কোয়াড ডেনমার্ক’ বা ভিএসডি নামক নতুন স্বেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ করেছে। ‘এম্পাওয়ার, এনগেজ, এক্সেল’ এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশি শিক্ষার্থী, তাদের পরিবারসহ সর্বপরি ডেনমার্কে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য প্রদান, বাসা ভাড়া, চাকরিসহ বিভিন্ন বিষয়ে সহায়তা ও সঠিক পরামর্শ প্রদানের লক্ষ্য নিয়েই মূলত নতুন এ স্বেচ্ছাসেবী সংগঠেনর যাত্রা শুরু হয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়।

২০২৫ সালের জন্য গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন- অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স সম্পাদক আরমান উল আলম, মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক কাজী রাকিবুল হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক সাদমান সাকিব হৃদম, সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক মো. কাজী নিজাম, ট্রেনিং ও ওয়েলফেয়ার সম্পাদক মাহিদি হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আন্জুমান আরা, আইন বিষয়ক সম্পাদক নুর ই আলম জিকু, অফিস সম্পাদক দিলরুবা খানম, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মো. জাহিদ হাসান মুন্সী এবং স্পোর্টস ও বিনোদন সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান ও ফারহান রহমাতুল্লাহ। এছাড়া কমিটিতে সহ-সভাপতিকে সহায়তা করবেন মাহমুদুর রহমান, কোল্ডিং এর কো-অর্ডিনেটর হিসেবে সৈয়দ জমসেদ, অরহুস এর কো-অর্ডিনেটর হিসেবে আফরিন আজাদ, কাজী উজ্জ্বল ও কাজী রাকিবুল হাসান, ওডেন্স এর কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন মাহাবুবুর রহমান সুমন।

নতুন কমিটির সদস্যরা আগামীকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) কোপেনহেগেনে অবস্থিত বাংলাদেশ দুতাবাসের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদুত এ কে এম শহিদুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া নতুন কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান এবং বাংলাদেশ থেকে নতুন সেশনে আগত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে খুব শিগগিরই একটি অনুষ্ঠান করা হবে বলেও জানিয়েছে নবগঠিত কমিটির নেতারা। এছাড়া বাংলাদেশ থেকে আগত শিক্ষার্থী ও তাদের পরিবার এবং ডেনমার্কে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো ধরণের সমস্যার সহায়তার জন্য ‘ভলেন্টিয়ার স্কোয়াড ডেনমার্ক’ বা ভিএসডির সঙ্গে যোগাযোগ করার জন্য সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে প্রকাশ্যেই সরকারি মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১০

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১১

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১২

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৩

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৪

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৫

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৬

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১৮

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৯

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

২০
X