মালিক মনজুর, ইতালি (রোম) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে গড়ে উঠছে প্রবাসী বাংলাদেশিদের হালাল রেস্টুরেন্ট

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের হালাল রেস্টুরেন্ট উদ্বোধন। ছবি : কালবেলা
ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের হালাল রেস্টুরেন্ট উদ্বোধন। ছবি : কালবেলা

ইতালি রোমে প্রবাসী বাংলাদেশিরা এক সময় শ্রমিক হিসেবে এলেও এখন অনেকেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আর এসব ব্যবসায়ীরা দিন দিন গড়ে তুলছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।

এতে অনেকেই যেমন সাবলম্বী হয়ে উঠছে তেমনই বাংলাদেশে রেমিট্যান্সের প্রবাহ অধিক হারে বাড়ছে। রোমের তুসকোলনা বাংলাদেশি অধ্যুষিত এলাকায় হালাল স্পাইসি এশিয়ান ফুড বিশেষ করে বাংলাদেশি খাবার বিদেশিদের মাঝে তুলে ধরতে গড়ে তুলেছেন এশিয়ান রেস্টুরেন্ট। চাহিদার কথা বিবেচনা করেই নতুন নতুন এ সব ব্যবসা খুলছেন তারা।

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে শতকরা ৭০ ভাগ প্রবাসী গ্রোসারি ব্যবসায় জড়িত। অন্যান্য ব্যবসার মধ্যে রেস্তোরা ব্যবসা জনপ্রিয় হয়ে উঠছে। রোমের তুসকোলনায় প্রবাসী করেকজন বন্ধু মিলে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করে।

রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জসিম উদ্দিন বলেন, অনেকদিন ধরে তারা কয়েকজন বন্ধু-বান্ধব মিলে এরকম একটি রেস্টুরেন্ট দেওয়ার চিন্তাভাবনা করেছিলেন। এখন তারা স্বার্থক। সামনে আরও ভালো মানের কিছু করার পরিকল্পনা আছে। এ রেস্টুরেন্টের খাবার সম্পূর্ণ হালাল। এ ছাড়া জন্মদিন, বিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের প্রবাসীদের জন্য সবসময় বিশেষ ছাড় থাকবে।

এদিকে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই বলেছেন, এ নতুন রেস্টুরেন্টটি একটু ভিন্ন ধরনের কারণ এখানে ইতালিয়ান রান্নার পাশাপাশি বাংলাদেশের সব খাবার পাওয়া যাবে। হালাল খাবারের পাশাপাশি একেবারে ঘরোয়া মনোরম পরিবেশে খাবার পরিবেশন করা হয়। এটি রোমের একেবারেই প্রাণ কেন্দ্রে অবস্থিত তাই যোগাযোগ ব্যবস্থাটাও ভালো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জসিম উদ্দিন, সানা উল্লা তুহিন, তারেক হোসেন, আক্তার জোমাদ্দার, এমডি সোহেল রানা, রবিউল ইসলাম, জাকির মিয়া ও আবু এমডি ইউসুফ উপস্থিত ছিলেন।

এ সময় তারা বলেন, আমাদের মূল লক্ষ হচ্ছে বাংলাদেশি খাবার বিদেশিদের মাঝে জনপ্রিয় করে তোলা।

উদ্বোধনী অনুষ্ঠানে ইতালিয়ান নাগরিকসহ প্রবাসীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X