টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৬:৫৮ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশে প্রবাসীদের চিকিৎসা নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, প্রবাসীরা দেশে এসে ঠিকমতো সঠিক চিকিৎসাসেবা পান না। তাই তাদের টাকায় তাদের জন্য দেশে একটি হাসপাতাল নির্মাণ করা হবে। এই হাসপাতালের মালিক হবেন তারাই। এ ছাড়া প্রবাসী কল্যাণ লাউঞ্জ করা হয়েছে।

শনিবার (৩১ মে) বিকালে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কালিহাতী, নাগরপুর টিটিসির এসএসসি পরিক্ষার্থীদের দক্ষতা কোর্সের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, টাঙ্গাইলে যে স্কিল ট্রেড চালু করা হলো, তা দেশের ইতিহাসে প্রথম। এই স্কিল যদি শিক্ষার্থীরা শিখতে পারে, তাহলে তারা প্রবাসে গিয়ে ভালো মানের কাজ করতে পারবে।

তিনি বলেন, এই প্রোগ্রামের আওতায় ছয় হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। টাঙ্গাইল থেকেই এই প্রোগ্রাম শুরু হবে। আর্ন্তজাতিক শ্রমবাজারে মাঝারি দক্ষ শ্রমিক বা অদক্ষ শ্রমিক নিতে চায় না। ক্রমেই এই দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে। দক্ষ শ্রমিক ছাড়া শ্রমবাজারে ভবিষ্যৎ বিদেশে ভালো হবে না। এটি প্রাইমারি ধাপ হিসেবে আমরা এটি করলাম।

বিভিন্ন দেশে কর্মী চাহিদা তৈরি হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, এসএসসি পরীক্ষার ছয় মাস শিক্ষার্থীদের কোনো কাজ থাকে না। এই শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করব। তাদের কম্পিউটার, গ্রাফিকসসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর বাইরের দেশে অনেক কর্মসংস্থানের সুযোগ পেয়েছি। সার্বিয়া, রোমানিয়াসহ ইউরোপে সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, জাপান থেকে এক লাখ শ্রমিক নেওয়ার অফার পেয়েছেন প্রধান উপদেষ্টা। মালেশিয়ায় গিয়েছিলাম, বলেছি সবচেয়ে বেশি শ্রমিক বাংলাদেশ থেকে নেবে। সৌদি আরব ও জর্ডানে যারা নিয়মিত ছিল, তাদের নিয়মিত নেবে, এমন আশ্বাস পেয়েছি। তবে বাহরাইনে জটিলতা রয়েছে, সেটি নিরসনে চেষ্টা চলছে।

বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক সুবিধা চালু করেছে জানিয়ে আসিফ নজরুল বলেন, ঋণ দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ করে দেওয়া হয়েছে।

টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো মহাপরিচালক সালেহ আহমাদ মোজাফফর, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X