আমিরাত প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০১:৩২ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

নামাজ শেষে ৬৫ কোটি টাকা জেতার খবর পেলেন প্রবাসী জাহাঙ্গীর

লটারি বিজয়ী প্রবাসী বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত
লটারি বিজয়ী প্রবাসী বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

কথায় আছে কপাল খুলতে নাকি সময় লাগে না, সে কথাই যেন সত্যি হলো। মুহূর্তে বদলে গেল সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী এক বাংলাদেশি শ্রমিকের ভাগ্য। ‘বিগ টিকিট’ লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি টাকারও বেশি) জিতেছেন প্রবাসী বাংলাদেশি জাহাঙ্গীর আলম (৪৪)। পেশায় তিনি একজন জাহাজ নির্মাণশ্রমিক।

৪৪ বছর বয়সী এই বাংলাদেশি আবুধাবিতে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত। তিনি দীর্ঘ ৩ বছর ধরে লটারির টিকিট কিনছিলেন। সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি তিনি ও তার আরও ১৪ জন বন্ধু টিকিট কিনেছিলেন। সবাই মিলে ভাগ করে এই টিকিটটি কিনেছিলেন।

সোমবার (৩ মার্চ) আবুধাবিতে বিগ টিকিটের ড্র অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরের নম্বরটি বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তখন তিনি ছিলেন নামাজে। বারবার ফোন বেজে উঠছিল, কিন্তু তিনি কিছুই জানতেন না। এক বন্ধুর কাছ থেকে লটারি বিজয়ীর খবর পান, কিছুক্ষণ স্তব্ধ হয়ে ছিলেন তিনি। প্রথমে বিশ্বাস হয়নি। পরে বিগ টিকেট কর্তৃপক্ষের কল পেয়ে নিশ্চিত হলেন— এ স্বপ্ন নয়, সত্যি!

পুরস্কার জেতার পর উচ্ছ্বসিত জাহাঙ্গীর বলেন, নামাজের সময় সুসংবাদ এলো। আমি বিশ্বাস করি; এটা শুধু আমার জন্য নয়, আমাদের ১৪ জনের জন্য এক বিশেষ রহমত। পুরস্কারের এই অর্থ দিয়ে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, এ অর্থ দিয়ে তিনি বন্ধুদের সঙ্গে দুবাইতে ব্যবসা করবেন।

দীর্ঘদিন শ্রমিকের জীবন কাটানো এই মানুষগুলো এখন সংযুক্ত আরব আমিরাতে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন।

উল্লেখ্য, ‘বিগ টিকিট’ লটারি র‌্যাফেল আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অনুষ্ঠিত হয়। লটারিতে মিলিয়ন দিরহামের সঙ্গে স্বপ্নের গাড়ি যেমন ল্যান্ড রোভারস, বিএমডব্লিউ এবং করভেটস জেতার সুযোগ থাকে। প্রতি মাসে লটারির ড্র অনুষ্ঠিত হয়। অনলাইন কিংবা আবুধাবির নির্ধারিত কিছু স্থান থেকে টিকিট সংগ্রহ করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X