খান লিটন, জার্মানি প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৭ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জার্মান আ.লীগের এনআরডব্লিউ প্রদেশের সভাপতি আলম, সাধারণ সম্পাদক বেলাল

জার্মানে আওয়ামী লীগের এনআরডব্লিউ প্রদেশ কমিটির সম্মেলন। ছবি : সংগৃহীত
জার্মানে আওয়ামী লীগের এনআরডব্লিউ প্রদেশ কমিটির সম্মেলন। ছবি : সংগৃহীত

জার্মান আওয়ামী লীগের এনআরডব্লিউ প্রদেশ কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হন সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান আলম ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন।

৩ সেপ্টেম্বর জার্মানির ১৬টি প্রদেশের এনআরডব্লিউয়ের কোলন শহরের একটি হলরুমে সম্মেলন অনুষ্ঠিত হয়।

জার্মানির বেশিরভাগ শহরের নেতাকর্মীদের উপস্থিতিতে জার্মান আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এবং প্রধান অতিথি মিজানুর হক খান ও মোবারক আলী ভূঁইয়া নতুন কমিটির নাম ঘোষণা করেন।

সভায় সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, এনআরডব্লিউ আওয়ামী লীগের সাবেক সভাপতি খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাবু জাফর স্বপন, সিনিয়র সহসভাপতি নূর জাহান খান নূরী ও প্রফেসর শরিফুল ইসলাম। সম্মেলন উদ্বোধন করেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ সাহাবউদ্দিন, এনআরডব্লিউ প্রদেশে বাংলাদেশের অনারারি কাউন্সিলর হাসনাত মিয়া।

সম্মেলনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান কামাল, জার্মান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবরা খানসহ বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান, জার্মান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকি রুবেল ও মুরাদ ব্যাপারী, সেলিম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেনসহ আরও অনেকে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X