চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে দ্গ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

নিহত মো. আলাউদ্দিন। ছবি : কালবেলা
নিহত মো. আলাউদ্দিন। ছবি : কালবেলা

সৌদি আরবে অগ্নিকাণ্ডে দ্বগ্ধ হয়ে মো. আলাউদ্দিন (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (০৭ ডিসেম্বর) বাংলাদেশ সময়ে রাত ৮টা ৩০ মিনিটে সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

নিহত আলাউদ্দিন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের আবুল কালামের ছেলে।

সোমবার (০৮ ডিসেম্বর) বিকেলে নিহতের বড় ভাই আশিক হোসাইন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আলাউদ্দিন তিন বছর ধরে সৌদি আরব মদিনায় একটি বিস্কুট বেকারিতে চাকরি করে আসছেন। গত ২৭ নভেম্বর ভোরে সৌদি আরবের কর্মস্থল বিস্কুট বেকারিতে আগুনের চুলা জ্বালানোর সময় আগুনে দ্বগ্ধ হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে সৌদি আরবের কিং সৌদ মেডিকেল সিটি হাসপাতালে ভর্তি করে।

পরিবার সূত্রে জানা যায়, সৌদি আরবের কিং সৌদ মেডিকেল সিটি হাসপাতালে গত ১২ দিন চিকিৎসাধীন ছিলেন আলাউদ্দিন। রোববার সৌদি সময় বিকাল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

আলাউদ্দিনের পিতা-মাতা, ভাইবোনসহ ১ সন্তান ও স্ত্রী রেখে যান।

নিহতের বড় ভাই সৌদি প্রবাসী বিএনপি নেতা আশিক হোসাইন বলেন, ছোট ভাইকে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার। দ্রুততর সময়ে তার লাশ দেশে আনার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X