রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মাইক্রোবাসচাপায় এনসিপির ২ নেতাসহ তিনজনকে হত্যাচেষ্টা

এনসিপির দুই নেতা ও এক সাংবাদিককে মাইক্রোবাস চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ। ছবি : কালবেলা
এনসিপির দুই নেতা ও এক সাংবাদিককে মাইক্রোবাস চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ। ছবি : কালবেলা

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা ও এক সাংবাদিককে মাইক্রোবাস চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (০৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের মতিহার থানার চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়।

আহতরা হলেন– এনসিপির রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, সদস্য আব্দুল বারী এবং সাংবাদিক সোহানুর রহমান সোহান। সোহান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা মিডিয়া সেলের সদস্য। তিনজনই একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সাজু ও সোহান বাড়ি ফিরে যান। আব্দুল বারীর একটি পা ভেঙে গেছে; তিনি হাসপাতালে ভর্তি আছেন। সাজুর দুই পা ও হাতের কবজিতে আঘাত লেগেছে, সোহানের হাতেও জখম হয়েছে। সন্ধ্যায় সাজু ও সোহান মতিহার থানায় অভিযোগ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন।

সাজু জানান, বিকেলে জেলা এনসিপিতে আওয়ামী লীগের ‘পুনর্বাসনের’ অভিযোগ তুলে তারা একটি সংবাদ সম্মেলন করেন। সেখান থেকে কাটাখালীর দিকে যাওয়ার সময় উল্টোপথে আসা একটি মাইক্রোবাস তাদের চাপা দেওয়ার চেষ্টা করে।

তিনি বলেন, রাজশাহী-নাটোর মহাসড়কটি ফোর লেন হওয়ায় উল্টোপথে গাড়ি আসার কথা নয়। তবুও মাইক্রোবাসটি ইচ্ছাকৃতভাবে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। গাড়িটির পেছনে আরও চারটি মোটরসাইকেল ছিল, ধাক্কার পর সবাই এলাকা ছেড়ে পালিয়ে যায়।

সাজুর অভিযোগ, এটি পরিকল্পিত হত্যার চেষ্টা। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ দিতে এসেছি।

বিষয়টি জানতে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। আর রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘বিষয়টি আমি এখনো জানি না। এমন ঘটনা ঘটলে পুলিশ অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X