কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ এএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

সৌদিতে পৃথক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

বাঁ থেকে নিহত সাফির উদ্দিন ও হৃদয় মিয়া। ছবি : কালবেলা
বাঁ থেকে নিহত সাফির উদ্দিন ও হৃদয় মিয়া। ছবি : কালবেলা

সৌদি আরবে পৃথক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দুই প্রবাসী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হন সাফির উদ্দিন (৫৭)। এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মক্কা নগরীতে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন হৃদয় মিয়া (২২) নামে এক যুবক।

নিহত সাফির উদ্দিন কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ঘিলাকান্দি গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে। অপরদিকে হৃদয় মিয়া একই উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্ব বাহেরচর গ্রামের জামাল মিয়ার একমাত্র সন্তান।

সাফিরের আত্মীয় দিদারুল আলম রাসেল জানান, সংসারের সচ্ছলতা ফেরাতে প্রায় ২০ বছর আগে সাফির উদ্দিন সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার মসজিদে ইফতার শেষে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি লরি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার রুমমেট মোবাইল ফোনে দুর্ঘটনার সংবাদটি বাড়িতে জানান। নিহত সাফির উদ্দিনের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

অন্যদিকে নিহত হৃদয় মিয়ার মামা মনির ফরাজী জানান, জীবিকার তাগিদে এক বছর আগে হৃদয় দেশ ছেড়ে বিদেশে যান। সেখানে তিনি নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে পাঁচতলা ভবনের ছাদে রডের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হৃদয়ের ফুফাতো ভাই বিল্লাহ মিয়া মোবাইল ফোনে এ মৃত্যুসংবাদ পরিবারকে জানান।

সাফির উদ্দিন ও হৃদয় মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য স্বজন ও এলাকাবাসী সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X