ইতালি প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ এএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

ইতালির চার বিমানবন্দরে জ্বালানি সংকট

ইতালির বিমানবন্দরের একাংশ। ছবি : কালবেলা
ইতালির বিমানবন্দরের একাংশ। ছবি : কালবেলা

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি এবং লজিস্টিক জটিলতার কারণে ইতালির গুরুত্বপূর্ণ চারটি বিমানবন্দরে জেট জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্রিটিশ জ্বালানি জায়ান্ট ‘এয়ার বিপি’ আগামী ৯ এপ্রিল পর্যন্ত একটি জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি বা ইস্যু করেছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএনএসএ ও আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, ক্রমবর্ধমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বৈশ্বিক সরবরাহ চেইন ভেঙে পড়ায় এই অভাবনীয় রেশনিং ব্যবস্থা চালু করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

এয়ার বিপি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ বিমান সংস্থাগুলোর জন্য একটি নোটিফায়িং বুলেটিন ইস্যু করেছে। এই তালিকায় থাকা বোলোনিয়া, মিলান লিনাটে, ত্রেভিজো এবং ভেনিস বিমানবন্দরে জ্বালানি উত্তোলনে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

সাধারণ ফ্লাইটের ক্ষেত্রে বোলোনিয়া ও ভেনিসে সর্বোচ্চ ২ হাজার লিটার এবং ত্রেভিজোতে ২ হাজার ৫০০ লিটার জ্বালানি নেওয়ার সীমা বেঁধে দেওয়া হয়েছে। জরুরি এয়ার অ্যাম্বুলেন্স, রাষ্ট্রীয় ভিআইপি ফ্লাইট এবং ৩ ঘণ্টার বেশি দূরত্বের ফ্লাইটগুলো এই রেশনিং ব্যবস্থার আওতামুক্ত থাকবে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণে উঠে এসেছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জেট জ্বালানির প্রাপ্যতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও ইতালির সিভিল এভিয়েশন অথরিটির প্রেসিডেন্ট পিয়েরলুইগি ডি পালমা জানান, বর্তমান ঘাটতি প্রধানত ‘ঈস্টার’ ছুটির উচ্চ ট্রাফিক চাপের সঙ্গে সংশ্লিষ্ট।

তবে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব আরও ভয়াবহ হতে পারে।

ইউরোপ তার জেট ফুয়েলের একটি বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে সংগ্রহ করে। শিপিং রুটগুলোতে অস্থিরতা থাকায় সরবরাহ চেইন আগের মতো নিরবচ্ছিন্ন নেই, যার ফলে এয়ারপোর্টে মজুদ করা জ্বালানির ওপর বাড়তি চাপ পড়েছে।

ভেনিস বিমানবন্দরসহ সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি কিছুটা নাজুক হওয়ায়, পাইলটদের গন্তব্যে পৌঁছানোর আগেই পর্যাপ্ত জ্বালানি সংগ্রহ করে আসার বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।

এয়ারপোর্ট অপারেটর ‘সেভ’ জানিয়েছে, অন্যান্য সরবরাহকারীরা এখনো স্বাভাবিক কার্যক্রম চালাচ্ছে। তবুও আসন্ন কয়েকদিন ইতালিগামী যাত্রীদের তাদের নিজ নিজ বিমান সংস্থার মাধ্যমে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দার 'বিউটিকুইন' শাবানা, আজও দর্শকের হৃদয়ের 'রানি'

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১০

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১১

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১২

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৩

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৪

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৫

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৭

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

২০
X