কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির সন্ধানে গিয়ে মানবদেহের টুকরো পেল যুক্তরাষ্ট্রের পুলিশ

নিখোঁজ নাহিদা ‍বৃষ্টি। ছবি: সংগৃহীত
নিখোঁজ নাহিদা ‍বৃষ্টি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির সন্ধানে গিয়ে জলাশয় থেকে মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো ওই দেহাবশেষ শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সময় রোববার (২৬ এপ্রিল) গভীর রাতে ফ্লোরিডা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। উদ্ধার হওয়া দেহাংশটি পিনেলাস কাউন্টির টাম্পা বে এলাকার জলাশয় থেকে পাওয়া যায়, যেখানে বৃষ্টির মরদেহের সন্ধান করছিল তদন্তকারীরা।

হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, ইন্টারস্টেট-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ এলাকার কাছ থেকে দেহাবশেষটি উদ্ধার করা হয়েছে, যা হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের সেন্ট পিটার্সবার্গ অংশের কাছাকাছি।

এদিকে তদন্তকারীরা ২৭ বছর বয়সী নাহিদা বৃষ্টিকে মৃত বলে ধারণা করছেন। তিনি গত সপ্তাহে একই বয়সী জামিল আহমেদ লিমনের সঙ্গে নিখোঁজ হন। এর আগে শুক্রবার টাম্পার একটি ব্রিজের কাছে লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় লিমনের রুমমেট ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্রসহ পূর্বপরিকল্পিত দুটি প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি জামিন ছাড়াই আটক আছেন।

রোববার প্রকাশিত আদালতের নথিতে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে, লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার আগে অভিযুক্ত আবুঘারবিয়াহ কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটিতে মরদেহ গুম করার উপায় সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছিলেন।

নথি অনুযায়ী, ১৩ এপ্রিল তিনি জানতে চান— কাউকে কালো আবর্জনার ব্যাগে ভরে ফেলে দিলে কী ঘটতে পারে এবং সেটি কীভাবে শনাক্ত করা সম্ভব। পরবর্তী দিনগুলোতে তিনি গাড়ির ভিআইএন নম্বর পরিবর্তন এবং লাইসেন্স ছাড়া অস্ত্র রাখার বিষয়েও প্রশ্ন করেন।

তদন্তে আরও জানা গেছে, ১৭ এপ্রিল গভীর রাতে অভিযুক্তের ফোনের লোকেশন হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় পাওয়া যায়—যেখান থেকে পরে লিমনের মরদেহ উদ্ধার করা হয়।

ফরেনসিক প্রতিবেদনে বলা হয়েছে, লিমনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল এবং পিঠের নিচে গভীর ক্ষত লিভার পর্যন্ত পৌঁছেছিল। ময়নাতদন্তে এ ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত করা হয়েছে।

গোয়েন্দারা লিমন ও আবুঘারবিয়াহর শেয়ার করা অ্যাপার্টমেন্টে বিশেষ রাসায়নিক ব্যবহার করে ব্যাপক রক্তের দাগ শনাক্ত করেছেন। রান্নাঘর, করিডোর ও শোবার ঘরজুড়ে এসব দাগ পাওয়া যায়, যার কিছু অংশ মানুষের আকৃতির মতো ছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন।

প্রসিকিউটররা জানিয়েছেন, অপরাধের নৃশংসতা বিবেচনায় অভিযুক্তকে জামিন না দিয়ে বিচার শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী লিমন ও বৃষ্টিকে সর্বশেষ গত ১৬ এপ্রিল টাম্পা এলাকায় দেখা যায়। পরদিন থেকেই তারা নিখোঁজ ছিলেন। অভিযুক্তের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যা, মৃতদেহ গুম, তথ্যপ্রমাণ নষ্ট করাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) তাকে পুনরায় আদালতে হাজির করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X