সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, বাংলাদেশি ২ বন্ধুর মৃত্যু

নিহত হারুনুর রশীদ ও রাসেল হোসেন। ছবি : কালবেলা
নিহত হারুনুর রশীদ ও রাসেল হোসেন। ছবি : কালবেলা

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (১ জুন) দুপুরে তাদের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে রোববার রাতে দুর্ঘটনাটি ঘটে।

নিহত হারুনুর রশিদ হারুন ও রাসেল হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন হারুনুর রশিদ ও রাসেল হোসেন। রোববার রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত হারুন ও রাসেল ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সোমবার দুপুরে তাদের মৃত্যুর খবর জানতে পারে তাদের পরিবার। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও সরকারের হস্তক্ষেপ কামনা করছেন নিহতদের পরিবার।

বর্তমানে নিহতের মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১০

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১২

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৩

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৪

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৫

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৬

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১৭

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

১৮

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

১৯

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২০
X