প্যারিস প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০১:৪১ এএম
অনলাইন সংস্করণ

প্যারিসের প্রথম স্থায়ী শহীদ মিনারে জাতীয় প্রেসক্লাবের সভাপতির শ্রদ্ধা

প্যারিসের প্রথম স্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
প্যারিসের প্রথম স্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধশালী দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে নবনির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনারে জাতীয় প্রেসক্লাব ও ফ্রান্সে অবস্থানরত বাংলা মিডিয়ার সাংবাদিকদের নিয়ে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

রোববার (২২ অক্টোবর) বিকেল ৪টায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে অংশ নেন অ্যাসোসিয়েশন সিকানু বাঙালির প্রধান উপদেষ্টা ও আয়বার মহাসচিব, প্যারিসে স্থায়ী শহীদ মিনার নির্মাণের প্রধান সমন্বয়কারী কাজী এনায়েত উল্লাহ, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইকোনমিক রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেম, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি শারফুল আলম, এন টিভির সিনিয়র রিপোর্টার হাসানুল শাওন, বাশসাসের সভাপতি, চ্যানেল আইয়ের বিশেষ সংবাদদাতা রাজু আলীম। ফ্রান্সে কর্মরত সাংবাদিক এটিএন বাংলা ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, প্রবাসে বাংলার সম্পাদক সিনিয়র সাংবাদিক অধ্যাপক অপু আলম, সময় টিভি ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু, এস এ টিভি ফ্রান্স প্রতিনিধি আব্দুল মালেক হিমু, আর টিভি ফ্রান্স প্রতিনিধি তাইজুল ফয়েজ, বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মীয় বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য আলী হোসেন, একুশে উদযাপন পরিষদের সদস্য সচিব এমদাদুল হক স্বপন, নরসিংদী জেলা কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি আলী আজম খান, বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি ওবায়দুল্লাহ রিয়াদ।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্যারিসে শহীদ মিনার উদ্বোধনের পর বাংলাদেশ থেকে আগত প্রথম মিডিয়া ব্যক্তিত্ব যার নেতৃত্বে প্রথম শহীদ মিনারে ভাষা সৈনিকদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো।

গত ৮ অক্টোবর সকাল ১১টায় দেশ-বিদেশের অতিথিদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপির প্রেরিত বাণী পাঠ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইন্ট ডেনিস প্যারিসের মেয়র মাতিউ হানোতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১০

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১১

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১২

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৩

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৪

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৫

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৬

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৭

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৮

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৯

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

২০
X