দেবেশ বড়ুয়া, প্যারিস
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৪:০৬ এএম
অনলাইন সংস্করণ

প্যারিসে আবুল খায়ের চৌধুরীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহত আবুল খায়ের চৌধুরীকে হত্যার প্রতিবাদে রোববার দেশটিতে বাস করা বাংলাদেশিরা বিক্ষোভ মিছিল করে। ছবি : কালবেলা
ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহত আবুল খায়ের চৌধুরীকে হত্যার প্রতিবাদে রোববার দেশটিতে বাস করা বাংলাদেশিরা বিক্ষোভ মিছিল করে। ছবি : কালবেলা

ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহত আবুল খায়ের চৌধুরীকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশটিতে বাস করা বাংলাদেশিরা বিক্ষোভ মিছিল করেছে।

রোববার (২৫ জুন) স্থানীয় সময় বিকেল ২টায় প্যারিসের স্ট্রালিঙ্গ্রাদ থেকে শুরু হয়ে মিছিলটি ঐতিহাসিক রিপাবলিক চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, ফ্রান্স বিশ্ব মানবতার দেশ। যে দেশে সারা বিশ্বের বিপন্ন মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়। অত্যন্ত পরিতাপের বিষয় বিশ্ব মানবতার এ দেশে কিছু উগ্রপন্থি ও সন্ত্রাসী হামলার মতো ঘটনা বেড়ে গেছে। এ সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছে। সম্প্রতি আবুল খায়ের নামে এক বাংলাদেশিকে সন্ত্রাসীরা হত্যা করে।

বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং মৃত ব্যক্তির পরিবারকে সুরক্ষা ও ক্ষতিপূরণ দিতে ফ্রান্স সরকারের কাছে দাবি জানানো হয়।

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ডবপুর গ্রামের আবুল খায়ের চৌধুরী প্যারিসে হত্যাকাণ্ডের শিকার হন। ২৩ মে থেকে নিখোঁজ ছিলেন তিনি। ২৬ মে বোয়াসি রেলস্টেশনের পাশের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে ফ্রান্সের পুলিশ।

আবুল খায়েরের লাশ ফ্রান্সের মর্গে রেখে আইনি প্রক্রিয়া শেষে এরই মধ্যে দেশে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১০

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১১

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১২

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৩

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৪

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৫

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৬

আজ বিশ্ব গোসল দিবস

১৭

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১৮

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১৯

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২০
X