কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সড়ক দুর্ঘটনায় নিহত ফাহিম আহমদ। ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত ফাহিম আহমদ। ছবি : সংগৃহীত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় ফাহিম আহমদ (২৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ফাহিম সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার ইউনিয়নের মতিচর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

সোমবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়েতের মাংগাফ এলাকায় সাইকেল চালানো অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ফাহিম।

নিহতের চাচাতো ভাই ইমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিগনাল ক্রস করার সময় অন্য একটি গাড়ি সাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ফাহিম। ফাহিম একটি কোম্পানিতে কাজ করত। ডিউটি শেষে পার্টটাইম কাজ করার জন্য বের হলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম আহমদ ছয় বছর আগে কুয়েত এসেছিলেন। দুই মাস ছুটি কাটিয়ে গত বছরের জানুয়ারিতে কুয়েত ফেরেন ফাহিম। চার বোন ও দুই ভাইয়ের মাঝে সে সবার ছোট। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। বর্তমানে ফাহিমের লাশ মর্গে রাখা আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১০

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১১

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১২

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৩

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৪

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৫

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৬

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৭

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৮

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৯

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

২০
X