খান লিটন, জার্মানি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৬ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জার্মানিতে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

জার্মানিতে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : কালবেলা
জার্মানিতে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : কালবেলা

৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জার্মা‌নি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিউনিখ বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। টানা চারবার, মোট পাঁচবারের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর এটা তার প্রথম বিদেশ সফর।

এ সময় জার্মান তথা ইউরোপের বিভিন্ন শহর থেকে আসা শত শত নেতাকর্মী প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন হোটেল ফটকে।

জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান ও সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল শুভেচ্ছা জানানোর সময় প্রধানমন্ত্রী তাদের কুশলাদি জিজ্ঞেস করেন এবং তাদের নেতৃত্বে গণতান্ত্রিকভাবে শক্তিশালী আওয়ামী লীগ গড়ার নির্দেশ দেন।

আজ বিকেল চারটায় জার্মান আওয়ামী লীগের আয়োজনে এক গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। তবে গণসংবর্ধনাটি শহরের বাইরে হওয়ায় নিরাপত্তার কারণে ভার্চুয়ালি যোগ দিতে পারেন তিনি। এ ছাড়া জার্মান বাংলা প্রেসক্লাবের সঙ্গে আজ বিকেলে মিট দ্য প্রেস হওয়ার কথা রয়েছে।

নিরাপত্তা সম্মেলনে শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা, আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন, যুদ্ধ বন্ধ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা দেবেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে জার্মান ত্যাগ করবেন। ১৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১০

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১২

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৪

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৫

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৬

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৭

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৮

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৯

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

২০
X