এরশাদুল বারী, ডেনমার্ক থেকে
প্রকাশ : ০৭ মে ২০২৪, ১০:৪৪ এএম
আপডেট : ০৭ মে ২০২৪, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ
ফিলিস্তিনিদের সমর্থনে ৬ দফা দাবি

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান

ফিলিস্তিনের সমর্থনে ছয় দফা দাবিতে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ফিলিস্তিনের সমর্থনে ছয় দফা দাবিতে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর ও চলমান গণহত্যার স্বীকৃতি প্রদানসহ ফিলিস্তিনের সমর্থনে ছয় দফা দাবিতে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৬ মে) স্থানীয় সময় বিকেলে ‘দখলদারত্বের বিরুদ্ধে শিক্ষার্থীরা’ সংগঠনের ব্যানারে ক্যাম্পাসের ভেতরে ৩৫-৪০টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি শুরু করেন।

শিক্ষার্থীদের দেওয়া ৬ দফা দাবির মধ্যে রয়েছে– অবিলম্বে ফিলিস্তিনের গাজা ও রাফায় যুদ্ধবিরতি কার্যকর, ইসরায়েলের গাজা অবরোধ তুলে নেওয়া ও ইসরায়েলের নিন্দা জানিয়ে ফিলিস্তিনে চলমান গণহত্যাকে স্বীকৃতি জানানো, ফিলিস্তিনের দখলদারত্বের সঙ্গে জড়িত ও সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ডেনমার্ক সরকার ও কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ প্রত্যাহার ও চুক্তি বাতিল করা, এসব প্রতিষ্ঠানের সঙ্গে এযাবৎ করা বিনিয়োগসংক্রান্ত আর্থিক কার্যক্রমের স্বচ্ছতা প্রদান, ইসরায়েলের একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ডেনমার্ক সরকারের প্রাতিষ্ঠানিক সহযোগিতা বন্ধ করে তাদের বয়কটের প্রতিশ্রুতি প্রদান এবং ফিলিস্তিনি শিক্ষার্থীদের দুর্দশাকে স্বীকৃতি প্রদান।

এসময় শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সন্ধ্যার পর থেকে শিক্ষার্থীদের এ আন্দোলন আরও জোরদার হতে থাকে এবং ক্যাম্পাসে ও বিভিন্ন জায়গা থেকে শত শত শিক্ষার্থী এ আন্দোলনে সমর্থন জানিয়ে যোগ দেন। রাতেও শিক্ষার্থীরা ক্যাম্পাসের অস্থায়ী ক্যাম্পে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান অব্যাহত রেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১০

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১১

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৩

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৪

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৫

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৬

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৭

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

২০
X