কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিপদ-আপদে পড়তে পারেন এই দোয়াগুলো

প্রতীকী ছবি ।
প্রতীকী ছবি ।

বিপদ-আপদ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটা কখনো পূর্বনির্ধারিত নয়, আকস্মিক ঘটনার মতোই ঘটে যায়। কখন, কোথায়, কীভাবে কোন বিপদ নেমে আসবে, তা কেউ জানে না। এই কঠিন মুহূর্তগুলোতে মানুষ হতবিহ্বল হয়ে পড়ে, তার চিন্তা-ভাবনা ছড়িয়ে ছিটিয়ে যায় এবং করণীয় ভুলে যায়।

কিন্তু এসব বিপদ-আপদ থেকে মুক্তি পাওয়ার একমাত্র আশ্রয় আল্লাহর কাছে সাহায্য চাওয়া। তিনিই একমাত্র যিনি মুহূর্তের মধ্যে বিপদ থেকে উদ্ধার করতে পারেন, যিনি পেরেশানির অন্ধকার কেটে দিতে সক্ষম।

আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) প্রতিদিন সকাল-বিকেলে কিছু নির্দিষ্ট দোয়া পড়তেন, যেগুলো বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য অত্যন্ত কার্যকর। তার মধ্যে একটি দোয়ার উচ্চারণ ও অর্থ নিচে দেওয়া হলো —

দোয়া: ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফি দ্বীনি ওয়া দুনইয়া-য়া, ওয়া আহলি ওয়ামালি; আল্লাহুম্মাসতুর আওরাতি, ওয়ামিন রাওআতি; আল্লাহুম্মাহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি, ওয়ান ইয়ামিনি ওয়ান শিমালি ওয়া মিন ফাওকি; ওয়া আউজুবিকা বিআজমাতিকা আন আগতালা মিন তাহতি।’

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আমার দ্বীন-দুনিয়া, পরিবার ও ধন-সম্পদের নিরাপত্তা কামনা করছি। হে আল্লাহ! আমার দোষ-ত্রুটি গোপন রাখুন, আমার সৌন্দর্যগুলো নিরাপদ রাখুন। হে আল্লাহ আমাকে আমার সামনে-পেছনে, ডানে-বামে এবং ওপরে থেকে রক্ষা করুন। আমি আপনার মহত্ত্বের অসিলায়- নিচ থেকে হঠাৎ আঘাত লাগা থেকে আশ্রয় প্রার্থনা করছি। (নাসায়ি, হাদিস : ৫৫৩০; আবু দাউদ, হাদিস : ৫০৭৪; ইবনু মাজাহ, হাদিস : ৩৮৭১)

আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া যা রাসুল (সা.) প্রায়ই পাঠ করতেন, তা হলো -

দোয়া: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালা-ই, ওয়া দারাকিশ শাকা-ই, ওয়া সু-ইল কদা-ই, ওয়া শামাতাতিল আ‘দা-ই।’

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ, দুর্ভাগ্যের পতন, খারাপ ভাগ্যের পরিণতি এবং শত্রুদের আনন্দিত হওয়ার থেকে। (বুখারি, মুসলিম)

যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠিন পরিস্থিতিতে পড়তেন, তিনি এই দোয়া উচ্চারণ করতেন -

দোয়া: ‘ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগিছ।’

অর্থ: হে চিরঞ্জীব, হে সর্বব্যাপী ধারক! আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি। (তিরমিজি মিশকাত)

যখন আমরা অন্য কারো বিপদ দেখি, তখনও রাসুল (সা.) আমাদের জন্য একটি দোয়া শিখিয়েছেন —

দোয়া: ‘আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিম্মানিবতালাকা বিহি, ওয়া ফাদ্দালানি আলা কাছিরিম মিম্মান খালাকা তাফদিলা।’

অর্থ: সব প্রশংসা আল্লাহর যিনি আমাকে বিপদ থেকে মুক্ত করেছেন এবং আমাকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। (তিরমিজি)

এছাড়া বিভিন্ন আজাব, শাস্তি ও বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যও রাসুল (সা.) এই দোয়া পাঠ করতেন -

দোয়া: ‘আল্লাহুম্মা লা তাক্বতুলনা বিগাদ্বাবিকা ওয়ালা তুহলিকনা বিআজাবিকা ওয়া আফিনা ক্বাবলা জালিকা।’

অর্থ: হে আল্লাহ! তোমার ক্রোধ এবং শাস্তি দ্বারা আমাদের ধ্বংস করো না, বরং আগে আমাদের ক্ষমা করো। (মুসনাদে আহমাদ, তিরমিজি)

বিপদ-আপদে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ও এই দোয়াগুলো পড়া আমাদের মনকে স্থিতিশীল করে, হতাশা দূর করে এবং জীবনের কঠিন মুহূর্তগুলোকে সাহস ও দৃঢ়তা দিয়ে মোকাবিলা করার শক্তি জোগায়। তাই বিপদের সময়ে এগুলো নিয়মিত পড়া অত্যন্ত ফলপ্রসূ।

কালবেলা/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X