কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৭ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা

হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা

ভারতের মহারাষ্ট্রে রাসুলুল্লাহ (সা.)-এর নামে জঘন্য কটূক্তির ঘটনায় প্রতিবাদ ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

কর্মসূচি অনুযায়ী, আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাইতুল মোকাররম উত্তর গেইটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দলটি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হেফাজতে ইসলাম বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ও সেক্রেটারি মাওলানা মামুনুল হক এক যৌথ বিবৃতিতে বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসুল (সা.)-এর নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে তাকে সমর্থন করার ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ নবিপ্রেমিক মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না।

হেফাজতে ইসলামের নেতারা আরও বলেন, গত আগস্ট মাসে সংঘটিত এই ঘটনায় মামলা হলেও এখনো পর্যন্ত রাজ্য সরকার কাউকে গ্রেপ্তার না করায় বিশ্ব মুসলিমের অন্তরে ক্ষোভ আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। যার ফলে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনতা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে।

নেতারা মুসলমানের প্রাণাধিক প্রিয় নবি (সা.)-এর অবমাননা কারিদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার জন্য ভারত সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, রাসুলুল্লাহ (সা.)-এর নামে জঘন্য কটূক্তির ঘটনায় প্রতিবাদ ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাইতুল মোকাররম উত্তর গেইটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিতে নেতারা হেফাজতের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশের আপামর তৌহিদি জনতার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১০

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১১

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১২

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৩

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৫

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৬

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৭

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৮

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৯

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

২০
X