ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৪:০৭ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

তরুণদের মাঝে মহানবীর (সা.) সুন্নাহ জাগাতে বাহরাইন সরকারের বিশেষ উদ্যোগ

বাহরাইনের ধর্মবিষয়ক অধিদপ্তরের পরিচালক ড. আলী আমিন আল রইস | ছবি : সংগৃহীত
বাহরাইনের ধর্মবিষয়ক অধিদপ্তরের পরিচালক ড. আলী আমিন আল রইস | ছবি : সংগৃহীত

তরুণদের মাঝে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও ইসলামি মূল্যবোধ ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ নিয়েছে বাহরাইন সরকার। দেশটির জেনারেশন কেয়ার সেন্টারগুলোতে ছয় মাসব্যাপী প্রকল্পের মাধ্যমে তরুণদের নবীজি (সা.)-এর শিক্ষা, জীবনাচরণ ও উত্তম আচরণ শেখানো হবে।

বাহরাইন সরকারের বিচার, ইসলাম ও ওয়াক্ফবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই সেন্টারগুলো মূলত সেবা ও উন্নয়নমূলক কাজ করে থাকে। এবার তারা তরুণদের জন্য হাতে নিয়েছে নবীজি (সা.)-এর আদর্শভিত্তিক শিক্ষা কার্যক্রম।

বাহরাইনের ধর্মবিষয়ক অধিদপ্তরের পরিচালক ড. আলী আমিন আল রইস বলেন, এ উদ্যোগটি সুপরিকল্পিত ও সুসংহত। এর মাধ্যমে তরুণরা শুধু মহানবী (সা.)-এর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হবে না, বরং ভারসাম্যপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে গিয়ে সমাজে সক্রিয় মুসলিম ব্যক্তিত্বে পরিণত হবে।

‘তিবয়ান প্রকল্প’ নামে এই কর্মসূচিতে বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের উপযোগী করে মহানবী (সা.)-এর ৫০টি হাদিস অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নবীজি (সা.)-এর শিক্ষা ও আচরণ দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারে।

ছয় মাসব্যাপী এই প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করবে বাহরাইন সরকারের মন্ত্রণালয়।

ড. আল রইস আরও বলেন, তরুণদের ভেতরে মহানবী (সা.)-এর শিক্ষা ও মূল্যবোধ জাগিয়ে তোলা এবং সময়োপযোগী ভাষায় তা উপস্থাপন করা আসলে ভবিষ্যতের জন্য বড় বিনিয়োগ। এর মাধ্যমে গড়ে উঠবে আত্মপরিচয়ে দৃঢ়, ভারসাম্যপূর্ণ আচরণসম্পন্ন ও সমাজ গড়ার মতো যোগ্য প্রজন্ম।

সূত্র : দ্য ডেইলি ট্রিবিউন (নিউজ অব বাহরাইন)

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল দিল্লি / ভারতের পার্লামেন্ট অভিমুখে ‘ককরোচ জনতা পার্টির’ মিছিল

আজকের স্বর্ণের বাজারদর

পুরুষ-নারী দুই দলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

ফুড ডেলিভারি ম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

১০

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

১১

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

১২

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

১৩

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১৪

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১৫

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১৬

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৭

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৮

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৯

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X