আবু তালহা রায়হান
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিবাহিত ব্যক্তির নামাজ অবিবাহিত ব্যক্তির চেয়ে কি ৭০ গুণ উত্তম?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিয়ে মানুষকে শালীন, পবিত্র ও পরিপূর্ণ জীবনযাপনের পথে নিয়ে যায়। মানব ইতিহাসের শুরু থেকেই বিয়ের বিধান চলে আসছে। ইসলামে বিয়েকে খুবই গুরুত্বপূর্ণ ও বরকতময় একটি ইবাদত হিসেবে বলা হয়েছে। যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়েছে এবং বিয়ের সামর্থ্য রাখে, তার জন্য দেরি না করে বিয়ে করা ইমানি দায়িত্ব।

নবী কারিম (সা.) বলেছেন, ‘হে যুবসমাজ, তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে, তার বিয়ে করা উচিত। কেননা বিয়ে চোখকে নিচু রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর যার সামর্থ্য নেই, সে যেন রোজা রাখে। কেননা রোজা যৌবনের খায়েশ কমিয়ে দেয়।’ (বোখারি : ৫০৬৫, মুসলিম : ১৪০০)

এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ে করার জন্য নির্দিষ্ট কোনো তারিখ, দিন বা মাস ঠিক করে দেওয়া হয়নি; বরং সামর্থ্য হলে দেরি না করে বিয়ে করে নেওয়াই উত্তম।

বিয়ের কথা সামনে এলেই আমাদের সমাজে অনেককে বলতে শোনা যায় যে, ‘বিবাহিত ব্যক্তির নামাজ অবিবাহিত ব্যক্তির চেয়ে ৭০ গুণ উত্তম।’ অনেক ওয়াজ মাহফিলেও কিছু কিছু বক্তা এমনটা বলে থাকেন। তাই প্রশ্ন জাগে, বিবাহিত ব্যক্তির নামাজ অবিবাহিত ব্যক্তির চেয়ে আসলেই কি ৭০ গুণ উত্তম? চলুন তাহলে এ বিষয়ে বিশেষজ্ঞ আলেমদের বক্তব্য জেনে নিই—

ফুক্বাহায়ে কেরাম বলছেন, আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন শুধু তাঁর ইবাদতের জন্য। আর ইবাদতের শ্রেষ্ঠতম রূপ হলো নামাজ। নামাজ শুধু ব্যক্তিগত নয়, বরং সামাজিক ও আধ্যাত্মিক জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘নামাজ হলো দ্বীনের স্তম্ভ।’ অর্থাৎ, নামাজ ছাড়া ধর্মের ভিত্তি গড়ে ওঠে না।

তবে যারা বলেন, ‘বিবাহিত ব্যক্তির ২ রাকাত নামাজ অবিবাহিত ব্যক্তির ৭০ রাকাত নামাজের চেয়েও উত্তম’— তাদের এই কথাটি ভুল। হাদিসে এরকম কোনো বার্তা নেই।

জনপ্রিয় ইসলামি স্কলার মুফতি রেজাউল করীম আবরার বলেন, সমাজে একটি বহুল প্রচলিত কথা আছে যে, ‘কেউ যদি বিবাহিত হয় তবে তার দুই রাকাত নামাজ অবিবাহিত ব্যক্তির সত্তর রাকাত নামাজের চেয়েও উত্তম’— এই কথাটি চরম আপত্তিকর। হাদিসে এর কোনো ভিত্তি নেই। এটি সম্পূর্ণ জাল হাদিস (বিশুদ্ধ নয়)।

তিনি বলেন, ‘হাদিসে বিয়ের অনেক ফজিলতের কথা বলেছেন রাসুল (সা.)। কিন্তু কোনো জিনিসের ফজিলত বর্ণনা করতে গিয়ে কখনোই কোনো জাল বর্ণনা দিয়ে দলিল দেওয়া যাবে না।’

মুফতি আবরার আরও বলেন, ‘উল্লিখত হাদিসটি সম্পর্কে ইমাম উকাইলি (রাহি.) বলেছেন, এটি আপত্তিকর (জুয়াফা উল কাবির)।’

‘এছাড়া ইমাম ইবনুল জাওজ (কিতাবুল মওজুয়াত), ইমাম তাহের পাটনি (তাজকেরাতুল মওজুয়াত) এবং ইমাম আল্লামা শাওকানিসহ সব উলামায়ে কেরাম (আল ফাওয়াইদুল মজমুয়াত) হাদিসটিকে জাল হাদিস বলে আখ্যায়িত করেছেন। কাজেই বিয়ে করা গুরুত্বপূর্ণ ইবাদত হলেও জাল হাদিস দ্বারা এর ফজিলত ব্যাখ্যা করা যাবে না।’

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১০

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১১

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১২

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৩

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৪

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৫

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৬

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৭

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৯

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

২০
X