ইসলাম ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কাপড় না ধুয়ে পরলে নামাজ হবে কি?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রশ্ন : আমরা অনেক সময় বাজার থেকে নতুন কাপড় কিনে এনে না ধুয়ে পরিধান করি এবং তা পরে নামাজও পড়ি। অথচ নতুন কাপড় সুতা থেকে শুরু করে পূর্ণ কাপড় হওয়া পর্যন্ত অনেকগুলো পর্যায় অতিক্রম করতে হয়। যেখানে পবিত্রতা-অপবিত্রতার প্রতি খেয়াল রাখা হয় না। জানার বিষয় হলো, নতুন কাপড় না ধুয়ে তা পরিধান করে নামাজ পড়া সহিহ হবে কি?

-মুহাম্মাদ যাকারিয়া, ফরিদপুর

উত্তর : এ ধরনের পরিধেয় বস্ত্র নতুন হলেও নাপাক হওয়ার বিষয়ে নিশ্চিত না হলে তা পাক ধরা হবে। নিছক সন্দেহ বা মনের ধারণার ভিত্তিতে তা নাপাক বলা যাবে না। নতুন কাপড়ে যেহেতু নাপাক লাগার কোনো আলামত পাওয়া যায় না তাই মূলত তা পবিত্র। হ্যাঁ, কোনো কাপড়ে নাপাকি লাগা নিশ্চিত হলে কিংবা প্রবল ধারণা হলে সেটি অপবিত্র বলে গণ্য হবে। অতএব নতুন কাপড় না ধুয়ে পরিধান করা ও তা গায়ে দিয়ে নামাজ পড়া জায়েজ। তবে ধুয়ে পরাই ভালো। (মুসান্নাফ ইবনে আবী শায়বা : ৪/৩৬২)

নতুন পোশাক পরিধান করে যে দোয়া পড়বেন

হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) নতুন পোশাক পরিধান করলে আল্লাহর শুকরিয়া আদায় করে এই দোয়া পড়তেন, اللَّهُمَّ لَكَ الحَمْدُ أَنْتَ كَسَوتَنِيه أسْألك خَيرِهِ وخَيْرَ ما صُنع لَهُ وأعُوذُ بِكَ مِنْ شرِّه وشَرَّ ما صُنِعَ لَهُ

উচ্চারণ : আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাওতানিহি আসআলুকা খাইরাহু ওয়া খাইরা মা সুনিআ লাহূ, ওয়া আউযুবিকা মিন শাররিহী ওয়া শাররি মা সুনিআ লাহূ।

অর্থ : হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনারই, আপনিই এ পোশাকটি আমাকে পরিধান করিয়েছেন। আমি আপনার কাছে এই পোশাকের কল্যাণ ও যে উদ্দেশ্যে এটি প্রস্তুত করা হয়েছে তার কল্যাণ প্রার্থনা করছি এবং এই পোশাকের অনিষ্ট থেকে ও যে উদ্দেশ্যে এটি প্রস্তুত করা হয়েছে তার অনিষ্ট থেকে আশ্রয় চাই। (আবু দাউদ : ৪০২০)

উৎস : মাসিক আল কাউসার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X