ইসলাম ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে কি?

ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে কি?
রোজা অবস্থায় ভুলে কিছু খেলে বা পান করলে রোজা ভাঙে না | ছবি : সংগৃহীত

রোজা অবস্থায় ভুলে কিছু খেলে বা পান করলে রোজা ভাঙে না। হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ، فَلْيُتِمّ صَوْمَهُ، فَإِنّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ.

অর্থ : যখন কেউ ভুলে পানাহার করে ফেলে, সে যেন তার রোজা পূর্ণ করে। কেননা আল্লাহ তায়ালাই তাকে পানাহার করিয়েছেন। (বোখারি :১৯৩৩)

তবে ভুল করে কিছু খাওয়ার পর রোজা ভেঙে গেছে মনে করে যদি ইচ্ছাকৃতভাবে আবার কিছু খান, তখন রোজা ভেঙে যাবে। সে কারণে আপনাকে ওই দিনের জন্য একটি রোজা কাজা করতে হবে। কিন্তু কোনো কাফফারা আদায় করতে হবে না। আর উক্ত ভুলের কারণে আল্লাহ তায়ালার নিকট তাওবা-ইস্তিগফার করতে হবে। (কিতাবুল আছল : ২/১৫৫, বাদায়েউস সানায়ে : ২/২৫৮, খিজানাতুল আকমাল : ১/৩০০, ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া : ১/২২৪; আলমুহিতুল বুরহানি : ৩/৩৬৬, খুলাসাতুল ফাতাওয়া : ১/২৫৮, রদ্দুল মুহতার : ২/৪০৫)

উল্লেখ্য, কেউ যদি রোজার কথা ভুলে গিয়ে সঙ্গমও করে, তবে তার রোজা ভাঙবে না। অবশ্য, স্মরণ হওয়ার সাথে সাথে তা থেকে বিরত থাকতে হবে। (রদ্দুল মুহতার, খণ্ড : ০৩, পৃষ্ঠা : ৩৬৫)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১০

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১১

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১২

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৪

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৫

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৬

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৭

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৮

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১৯

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

২০
X