রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

৫০ হাজার রোজাদারকে খাদ্যসহায়তা দিচ্ছে আল-মারকাজুল ইসলামী

৫০ হাজার রোজাদারকে খাদ্যসহায়তা দিচ্ছে আল-মারকাজুল ইসলামী
আল-মারকাজুল ইসলামী সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি এ মানবিক কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে | ছবি : সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে ৫০ হাজার রোজাদারের মাঝে খাদ্যসহায়তা বিতরণের উদ্যোগ নিয়েছে আল-মারকাজুল ইসলামী (এএমআই)।

সংগঠনটি জানিয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে নিম্নআয়ের পরিবারগুলোর সাহরি ও ইফতারের চাহিদা পূরণে সহায়তা করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

সংগঠনের চেয়ারম্যান শায়খ হামজা শহিদুল ইসলাম বলেন, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান চাপ নিম্নআয়ের মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। রমজানের মাসে যেন কোনো পরিবার সাহরি ও ইফতারে অভাবের কষ্টে না থাকে, সে উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, গত ৩৮ বছর ধরে সংগঠনটি মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং রমজানেও সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

প্রতিটি খাদ্যপ্যাকেটে রয়েছে ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ, ৫ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ১ কেজি ছোলা ও ২ কেজি মুড়ি।

সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তালিকা প্রণয়ন এবং খাদ্যসামগ্রী বিতরণ করছেন বলে জানানো হয়েছে, যাতে প্রকৃত উপকারভোগীরা সহায়তা পান।

সংগঠনের ফান্ড রেইজিং অফিসার বলেন, একটি খাদ্যপ্যাকেট পরিমাণে সীমিত হলেও একটি পরিবারের জন্য তা উল্লেখযোগ্য সহায়তা। এর সঙ্গে উপকারভোগীদের দোয়া ও কৃতজ্ঞতাও যুক্ত থাকে।

সংগঠন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে উত্তরবঙ্গের দিনাজপুর ও লালমনিরহাট, কক্সবাজারের আলীকদর ও পোয়ামুহূরী এলাকা, খুলনার উপকূলীয় দাকোপ, বরিশালের বাবুগঞ্জ এবং শরীয়তপুর জেলার একটি চরের বেদে পল্লীসহ দেশের বিভিন্ন স্থানে রমজান ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।

আল-মারকাজুল ইসলামী সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি এ মানবিক কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে রমজানের সহমর্মিতার বার্তা আরও বিস্তৃত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X