ইসলাম ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নামাজে ওঠা-বসার তাকবিরগুলো কখন আদায় করবেন? সঠিক পদ্ধতি জানুন

প্রত্যেক মুসলমানের ওপর নামাজ ফরজ | ছবি : সংগৃহীত
প্রত্যেক মুসলমানের ওপর নামাজ ফরজ | ছবি : সংগৃহীত

প্রত্যেক মুসলমানের ওপর নামাজ ফরজ করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘আর তোমরা আমার স্মরণোদ্দেশ্যে নামাজ কায়েম করো।’ (সুরা ত্বহা : ১৪)

অন্য আয়াতে বলা হয়েছে, ‘তুমি সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো এবং ফজরের নামাজ (কায়েম কর)। নিশ্চয়ই ফজরের নামাজে সমাবেশ ঘটে।’ (সুরা বনি ইসরাঈল : ৭৮)

রাব্বুল আলামিন আরও বলছেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে’ (সুরা আনকাবুত : ৪৫)। অর্থাৎ, প্রকৃত নামাজি সব ধরনের অশ্লীলতা ও অনৈতিকতা থেকে নিজেকে দূরে রাখেন।

নামাজ আদায়ের ক্ষেত্রে অনেকেই একটি বিষয় নিয়ে দ্বিধায় ভোগেন যে, নামাজে ওঠা-বসার তাকবিরগুলো কখন আদায় করতে হবে। এবার বিষয়টি পরিষ্কার করেছেন রাজধানীর জামিয়া ইমাম বুখারির উস্তাযুল ইফতা মাওলানা সাইদুজ্জামান কাসেমি।

তিনি বলেন, নামাজে ওঠা-বসার তাকবিরগুলো (এমনিভাবে সামিয়াল্লাহু লিমান হামিদাহ) আদায়ের সুন্নত তরিকা হলো, যখন কোনো রোকন শেষ হবে তখন তাকবির বলা শুরু করবে এবং পরবর্তী রোকনে গিয়ে শেষ হবে। যে রোকন শেষ হয়েছে সেখানেই তাকবির বলা অথবা পরবর্তী রোকনে পৌঁছে তারপর তাকবির বলা সঠিক নয়। ফোকাহায়ে কেরাম এটাকে মাকরুহ বলে উল্লেখ করেছেন। তাছাড়া জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে অনেক মুসল্লির নামাজে বিঘ্ন ঘটতে পারে। তাই ইমাম সাহেবদের বিষয়টি খেয়াল করা উচিত। (ফতোয়ায়ে হিন্দিয়া : ১/১৩১)

ویکبر مع الانحطاط، کذا في ”الہدایة“ قال الطحاوي: وہو الصحیح کذا في ”معراج الدرایة“ فیکون ابتداء تکبیرہ عند أول الخرور والفراغ عند الاستواء للرکوع کذا في ”المحیط“․ (الفتاوی الہندیة: ۱/ ۱۳۱، ط: دار الکتب العلمیة بیروت)

(وُیُکرہ) أن یأتي بالأذکار المشروعة في الانتقالات بعد تمام الانتقال․․․ بأن یکبر للرکوع بعد الانتہاء إلی حد الرکوع ویقول سمع اللہ لمن حمدہ بعد تمام القیام (کبیري: ۳۵۷)

والله اعلم بالصواب

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম তীরের বসতিতে কর ছাড়ের আইন পাস ইসরায়েলের

নানাবাড়িতে বেড়াতে এসে লাশ হলো মুনতাহা

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনির

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : চেয়ারম্যান

‘জামায়াত নেতার বেদে মেয়েদের চুল কেটে দেওয়ার’ দাবিটি ভুয়া

কক্সবাজারে মাটিচাপায় দুই শ্রমিক নিহত

উন্নয়ন বরাদ্দের তালিকায় অস্তিত্বহীন মসজিদ, বিএনপি নেতাকে শোকজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হয়েছে : স্টেফান লিলার

ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা

১১

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ওসি প্রত্যাহার, মামলার প্রস্তুতি

১২

এনসিপির এক কমিটির কার্যক্রম স্থগিত

১৩

নির্বাচনের আগেই তারা আমাকে হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল

১৪

বিশ্বকাপের ভেন্যুতে নিষিদ্ধ হলো পানির বোতল

১৫

নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার পেল বিএসইসি

১৬

একাকী অনুশীলন করছেন মেসি

১৭

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

১৮

নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার

১৯

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X