কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চুন্নুর বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির নেতা ও সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নুর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের একটি ছোট্ট ভিডিও ক্লিপ নিজেস্ব ফেসবুক আইডিতে শেয়ার করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটি শেয়ার করেন তিনি।

পোস্টটিতে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজের অংশীজনরা যা বলতেন তা শুনলে চব্বিশ সালে হাসিনার ফ্যাসিজমের উপসংহার রচিত হতো না। তারা এখন যা বলছেন, শুনলে বাংলাদেশের বিদ্যমান সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না।

সুশীলদের জাপা প্রীতির কারণ দেখেন।

ভিডিওতে মুজিবুল হক চুন্নুকে বলতে শোনা যায়, ২০১৪ সালে জাতীয় নির্বাচন নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিয়েছিল, আ.লীগের অনেক সিনিয়র নেতা বলেছেন এই চুন্নু মাথা কী খারাপ হয়েছে এ অবস্থায় নির্বাচন করলে জান থাকবে, প্রাণ থাকবে? আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলাম। সে সময় তিনি বলেন নির্বাচন হবে। অন্য কাউকে আর বসতে দেওয়া হবে না। তিনি আরও বললেন, কেউ আসুক বা না আসুক গণতন্ত্রের সুষ্ঠু ধারা বজায় রাখার জন্য নির্বাচন হবে। তোমরা নির্বাচন করো। আমরা নির্বাচন করলাম। আমাদের ৩টি মন্ত্রণালয় দেওয়া হলো। ২০১৮ সালেও আমরা আওয়ামী লীগের সঙ্গে জোট করেছি। চুন্নু বলেন, আমরা কী আওয়ামী লীগকে তিন-চারবার সমর্থন দিয়ে ক্ষমতায় আসতে সাহায্য করিনি। তাহলে এত কথা কেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১০

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১১

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১২

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৩

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৪

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৫

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৬

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৭

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৮

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৯

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

২০
X