কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০২:১৩ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জুমার দিনে শহীদ সাইফুলের জন্য দোয়া চাইলেন আসিফ নজরুল

আইন ও প্রবাসীবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (ইনসেটে)। ছবি : সংগৃহীত
আইন ও প্রবাসীবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (ইনসেটে)। ছবি : সংগৃহীত

জুমার দিনে শহীদ সাইফুলের জন্য দোয়া চাইলেন অন্তর্বর্তী সরকারের আইন ও প্রবাসীবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

শুক্রবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, পবিত্র জুমার দিনে আমাদের শহীদ ভাই চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামের মাগফেরাত এবং আমাদের সকলের হেদায়েতের জন্য দোয়া করবেন।

কালবেলার পাঠকদের জন্য ড. আসিফ নজরুলের স্ট্যাটাসটি তুলে ধরা হলো :

আমি সরকারি কাজে কাতারে ছিলাম তিন দিন। আমার হোটেলে যেসব বাংলাদেশি ভাইরা কাজ করেন তাদের থেকে তাদের বঞ্চনার অনেক খবর শুনেছি। দূতাবাসে আমন্ত্রিত অনেক শ্রমিক ও পেশাজীবী ভাই-বোনের সাথে কথা বলেছি। দূতাবাসের কর্মকর্তাদের বক্তব্যও শুনেছি।

সেখানকার প্রবাসী ভাই-বোনদের মূল অভিযোগ পাসপোর্ট-এনআইডি-পাওয়ার অব অ্যাটর্নি সংক্রান্ত বিষয়ে এবং সেখানে কর্মসংস্থান ও পারিশ্রমিক নিয়ে। এর মধ্যে পাসপোর্টের বিষয়ে আমি ডিজির সাথে কথা বলেছি। তিনি আশ্বস্ত করেছেন যে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে পাসপোর্ট সরবরাহ শুরু হবে।

পাসপোর্ট আর এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। তবে সেখানে আমি যোগাযোগ অব্যাহত রাখব। কালকে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে পাসপোর্ট ফি কমানো বা কমহারে সবার জন্য একরকম করার কথা বলেছি। এটা নিয়ে আমার যোগোযোগ অব্যাহত থাকবে। এছাড়া পাসপোর্ট আর এনআইডি সহজীকরণের বিষয়ে কি কি করা যায় তা আইন মন্ত্রণালয়ের থেকে খতিয়ে দেখব।

বিদেশে শ্রমিক শোষণ বন্ধের বিষয়ে আমরা কাজ করছি। কিছটা অগ্রগতি হোক, তখন জানাব। এছাড়া ইসলামী ব্যাংকগুলো থেকে টাকা স্থানান্তর ও তোলার সমস্যা বিষয়ে অভিযোগ ছিল। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এটি সমাধানের জন্য অর্থসংস্থান করেছে। আমরা সর্বতোভাবে এই ব্যাংকগুলোর প্র্রতি বিগত সরকার আমলে করা অবিচারগুলো (যা আমি সুপরিকল্পিত বলে মনে করি) নিরসনের চেষ্টা করব।

আপনারা ভালো থাকবেন। পবিত্র জুমার দিনে আমাদের শহীদ ভাই চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামের মাগফেরাত এবং আমাদের সকলের হেদায়েতের জন্য দোয়া করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১২

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৩

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৪

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৫

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৬

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৭

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৮

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৯

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

২০
X