কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতে ইসলামী নিয়ে আজহারীর নামে ভুয়া মন্তব্য প্রচার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর নামে একটি ফটোকার্ড আকারে প্রচার করা হয়েছে। সেখানে ‘জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে’ মন্তব্যটি আজহারীর বলে দাবি করা হয়েছে। তবে ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ বলছে, এমন কোনো মন্তব্য মিজানুর রহমান আজহারী করেননি।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ‘জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে’ শীর্ষক কোনো মন্তব্য মিজানুর রহমান আজহারী করেননি। প্রকৃতপক্ষে, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন রাজধানীতে গত ৩ জানুয়ারি এক কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেছেন।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। এ ছাড়া, ওই দাবিতে প্রচারিত ফটোকার্ডে কোনো গণমাধ্যমের লোগো বা নামেরও উল্লেখ পাওয়া যায়নি। সাধারণত কোনো গণমাধ্যম কোনো ফটোকার্ড প্রকাশ করে থাকলে, প্রচারিত ফটোকার্ডে গণমাধ্যমটির নাম বা লোগোর সংযুক্তি থাকে। তবে, প্রচারিত ওই ফটোকার্ডটিতে এমন কোনো গণমাধ্যমের নাম বা লোগোর উল্লেখ পাওয়া যায়নি, যা থেকে ধারণা করা যায় যে আলোচিত ফটোকার্ডটি গণমাধ্যমে প্রচার করা হয়নি।

পরে রিউমার স্ক্যানার টিম প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির স্বপক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্যপ্রমাণ পায়নি।

ফ্যাক্ট-চেকিং সংস্থাটি আরও জানায়, মিজানুর রহমান আজহারী তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে নানা তথ্য, মতামত জানিয়ে থাকেন। তবে, মিজানুর রহমান আজহারীর ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবিটির স্বপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।

রিউমর স্ক্যানার উল্লেখ করে, তবে গত ৪ জানুয়ারি মূলধারার গণমাধ্যম সময় টিভির ওয়েবসাইটে ‘জামায়াত ক্ষমতা পেলে দেশ আমূল পরিবর্তন হবে : সেলিম উদ্দিন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের এমন বক্তব্য খুঁজে পাওয়া যায়।

ওই প্রতিবেদনে জানা যায়, ৩ জানুয়ারি বিকেলে রাজধানীর গেলারটেক ঈদগাহ মাঠে দারুস সালাম থানা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘জামায়াত ক্ষমতা পেলে ৫ বছরে দেশ আমূল পরিবর্তন হয়ে যাবে। সমাজে কোনো চোর, ডাকাত, টেন্ডারবাজ থাকবে না। সবাই রাষ্ট্র ও সমাজ গঠনের কাজে নিয়োজিত থাকবে।’

এ ছাড়া, গত ৪ জানুয়ারি দৈনিক জনকণ্ঠের ওয়েবসাইটে ‘জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে’ শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

অর্থাৎ, ড. মিজানুর রহমান আজহারী জামায়াত ইসলামীর ক্ষমতায় যাওয়া নিয়ে এমন কোনো মন্তব্য করেননি।

সুতরাং, জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে শীর্ষক মন্তব্যটি মিজানুর রহমান আজহারী করেছেন বলে ইন্টারনেটে প্রচারিত দাবিটি মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১০

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

১১

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১২

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৩

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১৪

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৫

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

১৭

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

১৮

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১৯

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

২০
X