স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদো-মেসি এক দলে? গুজব নাকি বাস্তবতা

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ফুটবল দুনিয়ায় আবারও ঝড় তুলেছিল একটি খবর— ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসির সঙ্গে খেলতে ইন্টার মায়ামিতে যোগ দিতে চান! স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোতে প্রকাশিত সেই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে রোনালদো নিজের পারিশ্রমিক অনেক কমিয়ে মেসির পাশে খেলতে রাজি।

খবরে আরও বলা হয়, সৌদি আরবে আল-নাসরের হয়ে খেলার চেয়ে যুক্তরাষ্ট্রে থাকা নাকি রোনালদোর কাছে বেশি আকর্ষণীয়— মায়ামির আবহাওয়া, জনপ্রিয়তা, এমনকি ডেভিড বেকহ্যামের সঙ্গে সম্পর্কও সেখানে যুক্ত করা হয়। বলা হয়, মেসির অ্যাসিস্টে গোল করা কিংবা ফ্রি-কিক-পেনাল্টি ভাগাভাগির কল্পনাও নাকি রোনালদোর মাথায় ঘুরছে।

কিন্তু পুরো বিষয়টাই যে বাস্তব নয়, সেটি পরে পরিষ্কার হয়ে যায়। আসলে ২৮ ডিসেম্বর স্পেনে পালিত হয় ‘দিও দে লোস সান্তোস ইনোসেন্তেস’, যা কার্যত দেশটির এপ্রিল ফুলস ডে। আর ওই প্রতিবেদনটি ছিল সেদিনের একটি পরিকল্পিত রসিকতা।

এর বড় প্রমাণ হিসেবে সামনে আসে লেখকের নাম— রিকাডো টাবস, যা জনপ্রিয় টিভি সিরিজ মায়ামি ভাইস-এর একটি কাল্পনিক চরিত্র। এখানেই ফাঁস হয়ে যায় যে পুরো প্রতিবেদনটি ছিল নিছক কৌতুক।

বর্তমান বাস্তবতায়, লিওনেল মেসি ইতোমধ্যেই ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ মৌসুম পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। অন্যদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন এবং শিগগিরই আল-ইত্তিফাকের বিপক্ষে ম্যাচে নামার প্রস্তুতি নিচ্ছেন।

দুজনেই ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকলেও, এক দলে খেলার স্বপ্ন আপাতত শুধুই কল্পনা। ফুটবল ভক্তদের আবেগ নিয়ে তৈরি সেই খবর তাই বাস্তব নয় বরং স্মরণীয় এক প্রাঙ্ক, যা মুহূর্তের জন্য হলেও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X