কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

মাহফুজ-নাহিদকে নিয়ে ফাহাম আব্দুস সালামের স্ট্যাটাস

ফাহাম আব্দুস সালামের স্ট্যাটাস
বাঁ দিক থেকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, ফাহাম আব্দুস সালাম ও উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

মাহফুজ-নাহিদদের ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এবার উপদেষ্টা মাহফুজ-নাহিদদের পক্ষে জবাব দিলেন বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ ও জনপ্রিয় ইউটিউবার ফাহাম আব্দুস সালাম।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে এ জবাব দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, আপনারা খুব সহজেই ভুলে যান এ ছেলেগুলো কী করেছিল ৬ মাস আগে। আমি ভুলিনি। যারা একটা মানুষকে তার সারা জীবনের কাজ বাদ দিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস আর ভুয়া ফোটোকার্ড দিয়ে বিচার করেন- আমি তাদের দলে নই। ইয়েস এই ছেলেদের অনেক চিন্তা ইমম্যাচিওর। তো আপনারা ২৮ বছর বয়সে কী ছিঁড়ছিলেন?

কালবেলার পাঠকের জন্য পোস্টটি তুলে ধরা হলো :

‘মাহফুজকে নিয়ে গালাগালির নহর বইছে। ডানে-বামে আক্রমণ।

আপনারা খুব সহজেই ভুলে যান এই ছেলেগুলা কী করেছিল ৬ মাস আগে। আমি ভুলিনি। যারা একটা মানুষকে তার সারা জীবনের কাজ বাদ দিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস আর ভুয়া ফোটোকার্ড দিয়ে বিচার করেন- আমি তাদের দলে নই। ইয়েস এই ছেলেদের অনেক চিন্তা ইমম্যাচিওর। তো আপনারা ২৮ বছর বয়সে কী ছিঁড়ছিলেন?

মাহফুজ-নাহিদদের আমি একটাই কথা বলবো : ভয় পাবেন না। পাবলিক ওপিনিয়ন নিয়ে মন খারাপ করবেন না। ডু দ্য রাইট থিং অ্যান্ড বি অনেস্ট। মিথ্যা বলবেন না।

বাংলাদেশের সব পক্ষ যাকে গালিগালাজ/ট্রল করেছে এমন ব্যক্তিদের লিস্টে টপে থাকা একজনের থেকে শুনতে পারেন এবং বিশ্বাস করতে পারেন। দিস টু শ্যাল পাস।

আপনারা এন্টারটেইনার না। মানুষ গালি দেবেই। খালেদা জিয়ার মতো ভদ্র মানুষ বাংলাদেশে খুব বেশি জন্ম নেয় নাই। হেন কোনো গালিগালাজ ও ইনোএন্ডো নেই - যেটা তার দিকে ছোড়া হয়নি। এ দেশের মানুষ অপরকে অপমান করে ও ঈর্ষা করে যে স্বস্তি পায়- সে স্বস্তি আর কোথাও পায় না। নীচ মানুষদের নির্ভেজাল আনন্দের উৎস হলো হেনস্তা। সবার প্রতি সমান গালিগালাজ ও ঘৃণা হলো এই মুল্লুকে নিরপেক্ষতার য়ার্ডস্টিক। আপনাদের দিকেও আসবে।

ভুল থেকে শিখুন বাট কাচড়াদের গালিগালাজে ভড়কে যাবেন না। এই দেশের মানুষ রাষ্ট্রের ফান্ডামেন্টাল কাজ কী - এটাই বোঝে না। কাজেই যারা জানে না যে তারা কিছুই জানে না- তারা গালিগালাজই করবে। আইন রক্ষা করুন ও ন্যায়পরায়ণ হন। ডু দ্য রাইট থিং। পপুলিস্ট হতে গেলে আম-ছালা সব যাবে। কোনো দিন মন খারাপ করবেন না। আল্লাহ আপনাদের সবার প্রতি সহায় হোন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১০

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১১

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১২

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৩

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৪

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৫

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৬

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৭

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৮

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৯

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

২০
X