কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৬ এএম
অনলাইন সংস্করণ

‘১৪ জনের একটি চক্র দেশে দুরভিসন্ধিমূলক পরিকল্পনায় লিপ্ত রয়েছে’

সাংবাদিক জুলকারনাইন সায়ের। ফাইল ছবি
সাংবাদিক জুলকারনাইন সায়ের। ফাইল ছবি

একটি চক্র বাংলাদেশের মূল ধারার কোনো রাজনৈতিক দল যেনো রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে অত্যন্ত দুরভিসন্ধিমূলক পরিকল্পনায় লিপ্ত রয়েছে বলে জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান।

পোস্টে তিনি জানান, ১৪ জনের (মূল নেতৃত্ব) একটি চক্র বাংলাদেশে বিএনপি, জামায়াত, বাম-ডান, আওয়ামী লীগসহ কোন মূল ধারার রাজনৈতিক দল যেন কিছুতেই সহসা নির্বাচনের মাধ্যমে দেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে অত্যন্ত দুরভিসন্ধিমূলক পরিকল্পনায় লিপ্ত আছে। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ‍্যমে এই চক্র বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে আরোহণের স্বপ্ন দেখছে। তাদের এই স্বপ্ন বাস্তবায়নের পথে মূল বাঁধা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

জুলকারনাইন সায়ের জানান, একই গোষ্ঠি প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতে ইসলামীকেও বেকায়দায় ফেলতে অত‍ি-তৎপর, বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার যেন সহসা সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে না পারে সেই লক্ষ‍্যে এরা অগ্রসর হচ্ছে। জামায়াতকে বাজেভাবে উপস্থাপন করতে এরা বিভিন্ন গোষ্ঠিকে ব‍্যবহার করছে। দাঁড়িটুপি পড়লেই যে কেউ জামায়াত সংশ্লিষ্ট আপনাদের এই ধারনা বাদ দেওয়া সে কারণেই বেশ জরুরি।

তিনি আরও জানান, বিএনপির আভ্যন্তরীণ কিছু সমস‍্যার সুযোগটাও একে শতভাগ ব‍্যবহার করছে। আর দেশের পরিস্থিতি উত্তপ্ত করতে প্রতিনিয়ত এরা বিশেষ একটা গোষ্ঠীকে মাঠে নামিয়ে অহেতুক মব সৃষ্টি করছে।

সবশেষে তিনি জানান, যথাসময়ে আপনারা এদের নাম, বিস্তারিত এবং মূল উদ্দেশ‍্য জেনে যাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১০

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১১

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১২

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৩

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৪

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৫

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৬

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৭

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

১৮

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

১৯

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

২০
X