কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রবীণ আইনজীবী জেড আই খান পান্নার মৃত্যুর গুজব

সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না। ছবি : সংগৃহীত
সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না। ছবি : সংগৃহীত

বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপার্সন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না (জেড আই খান পান্না) মৃত্যুবরণ করেছেন শীর্ষক একটি দাবি কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। জেড আই খান পান্নার ছবি ফেসবুকে পোস্ট দিয়ে তার ক্যাপশনে লেখা হয়েছে, শোক সংবাদ, আইনজীবী জেড আই খান পান্না আমাদের মাঝে আর নেই।

তবে এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার তাদের প্রতিবেদনে জানিয়েছে, আইনজীবী জেড আই খান পান্নার মৃত্যুর তথ্যটি সঠিক নয়। এ আইনজীবী সুস্থ আছেন এবং মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টেও উপস্থিত হয়েছেন।

প্রাথমিক অনুসন্ধানে জেড আই খান পান্নার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম এবং সুপ্রিম কোর্ট সূত্রে পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি৷ পরবর্তীতে এ বিষয়ে জানতে সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মুহাম্মাদ রহমাতুল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানার টিমকে জানান, এটি গুজব ছিল।

এ বিষয়ে জেড আই খান পান্না অ্যান্ড এসোসিয়েটের এসোসিয়েট মেম্বার আসাদুজ্জামান বাবু এক ফেসবুক পোস্টে বলেন, জেড আই খান পান্না শারীরিক ভাবে সুস্থ আছেন, ভালো আছেন।

এদিকে ফেসবুকে সুপ্রিম কোর্টের জেড আই খান পান্নার অফিস থেকে নাজমুস সাকিব টুস্টি নামে এক ব্যক্তির লাইভ ভিডিওতে দেখা যায়, আইনজীবী পান্না তার চেয়ারে সুস্থ এবং স্বাভাবিকভাবেই বসে আছেন। ভিডিও পোস্টকারীও একই তথ্য জানান লাইভ ভিডিওতে।

অতএব, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না মৃত্যুবরণ করেছেন শীর্ষক দাবিটি পুরোপুরি মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X