মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৩ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদী রাষ্ট্রদূত মুশফিক 

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্বমঞ্চে বাংলাদেশের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করা সাবেক সাংবাদিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক একটি বার্তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দলীয় কাউন্সিলের ভোট শুরু করার জন্য তারেক রহমানের কাছে অনুমতি প্রার্থনা করছেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান। উত্তরে তারেক বলেন, ‘আমি অনুমতি না দিলে কি ভোট হবে না? ভোট (নেতাকর্মীদের) তাদের অধিকার। ভোট হতে হবে।’

দেশের শীর্ষ রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন বার্তা আশাবাদী করে তুলেছে মুশফিকুল ফজল আনসারীকে। ওই ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘জবাবটা জব্বর হইছে। এমন দৃষ্টিভঙ্গি আশাবাদী করে তোলে। এখানে দুটি টার্মই ভুল। প্রথমত, কাউন্সিলে ভোটের জন্য অনুমতি প্রার্থনা, যার সমুচিত জবাব অবশ্য মিলেছে। দ্বিতীয়ত, সবাইকে হাততালি দেওয়ার জন্য তাগিদ। নেতা-কর্মীরা এমনিতেই তাদের প্রিয় নেতার বক্তব্যে সজোরে উচ্ছ্বাস প্রকাশ করছেন।’ লিখেছেন মুশফিক।

সেই পোস্টের শেষাংশে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন নেতৃত্বের প্রশংসা এবং আমানউল্লাহ আমানের ভোটের জন্য তথাকথিত প্রার্থনার সমালোচনা করে লিখেছেন ‘স্থাবকতা নির্ভর প্রথাগত রাজনীতির বিপরীতে আমি এক সাবলীল ও পরিশীলিত রাজনীতির আভাস পাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১০

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৩

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৪

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৫

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৬

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৭

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৮

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

২০
X