কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নরেন্দ্র মোদি কি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ-এর লোগো সংবলিত একটি ফটোকার্ডের মাধ্যমে দাবি করা হচ্ছে, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৬ সেপ্টেম্বর রাজনীতি থেকে অবসর নেবেন।’

ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নরেন্দ্র মোদি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন দাবিতে টাইমস নাউ কোনো সংবাদ বা ফটোকার্ড প্রচার করেনি বরং গণমাধ্যমটির লোগো ব্যবহার করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত পোস্টগুলোতে ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ-এর লোগোর সূত্রে গণমাধ্যমটির ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ডের অস্তিত্ব মেলেনি। গণমাধ্যমটির ওয়েবসাইটেও এ-সংক্রান্ত দাবিতে কোনো সংবাদ পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে দেশটির মূলধারার গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে ভারতের প্রধানমন্ত্রী মোদি (বা তার দল বিজেপিও) তার রাজনীতি থেকে অবসরের তারিখ জানিয়ে প্রকাশ্যে এমন কোনো মন্তব্যও করার তথ্য মেলেনি।

ভারতীয় একাধিক ফ্যাক্টচেকারও রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন, মোদি প্রকাশ্যে এমন কোনো মন্তব্য করেননি।

দাবিটির প্রেক্ষাপট নিয়ে অনুসন্ধানে জানা যায়, আগামী ১৭ সেপ্টেম্বর ৭৫ বছর বয়সে পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির রাজনীতির একটি রীতি হচ্ছে, দলটির রাজনীতিবিদরা কারও বয়স ৭৫ হলে অবসর নিতে হয়। এরই প্রেক্ষিতে ফটোকার্ডে মোদির জন্মদিনের আগের দিনের তারিখ উল্লেখ করে ভুয়া দাবিটি প্রচার হচ্ছে।

তবে এই সংক্রান্ত আলোচনার প্রেক্ষাপট হিসেবে আরেকটি ঘটনা সামনে এসেছে। সম্প্রতি নরেন্দ্র মোদি নাগপুরে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদর দপ্তরে গিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করেন। এরপরই বিরোধী জোটের শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেন, সংঘ চায় মোদি এবার অবসর নিন।

রাউত মুম্বাইতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, সেপ্টেম্বরে অবসরের আবেদন লেখার জন্য সম্ভবত তিনি আরএসএস সদর দপ্তরে গেছিলেন। আমি যা জানি, গত ১০ থেকে ১১ বছরে মোদিজি কখনো আরএসএস সদর দপ্তরে যাননি। মোদিজি এটাই মোহন ভাগবতকে বলার জন্য গেছিলেন, টা টা, বাই বাই। আমি যাচ্ছি।

এরপরই এই নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিজেপি নেতারা অবশ্য বলছেন, এ রকম কিছু হওয়ার সম্ভাবনা নেই।

সুতরাং, নরেন্দ্র মোদি ১৬ সেপ্টেম্বর রাজনীতি থেকে অবসর নিচ্ছেন দাবিতে ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ-এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১০

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১১

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১২

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৩

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৪

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৫

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৬

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৭

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৮

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৯

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

২০
X