বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৮:৫৭ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শত কোটির সড়কের মাঝেই কেন দাঁড়িয়ে আছে গাছ!

পাটনা-গয়া প্রধান সড়কের মাঝে সারি সারি গাছ। ছবি : সংগৃহীত
পাটনা-গয়া প্রধান সড়কের মাঝে সারি সারি গাছ। ছবি : সংগৃহীত

ভাবুন তো, আপনি ছুটে চলেছেন একটি প্রশস্ত ও মসৃণ সড়ক ধরে, চারপাশে সবুজ গাছপালা, নির্মল বাতাস, আর মাথার ওপর ছায়া। হঠাৎ করে মাঝপথেই চোখের সামনে চলে এলো গাছের সারি! সেই স্বপ্নময় যাত্রা মুহূর্তেই রূপ নিল ভয়ানক দুঃস্বপ্নে।

শুধু কল্পনা নয়, ভারতের বিহার রাজ্যের জেহানাবাদ জেলায় এমনই বাস্তব এক ঘটনা ঘটেছে। পাটনা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে সম্প্রতি ১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত একটি রাস্তা এখন পরিচিতি পেয়েছে ‘সাজানো মৃত্যুপুরী’ হিসেবে। কারণ, এই সম্প্রসারিত সড়কের মাঝখানেই দাঁড়িয়ে আছে অসংখ্য গাছ!

৭.৪৮ কিলোমিটার দীর্ঘ পাটনা-গয়া প্রধান সড়কের এই নতুন অংশজুড়ে গাছগুলো এমনভাবে রাখা হয়েছে, যার ফলে চালকদের প্রতিনিয়ত 'জিগজ্যাগ' পদ্ধতিতে গাড়ি চালাতে হচ্ছে। যেন বাস্তব কোনো ভিডিও গেমে অংশ নিচ্ছেন তারা। ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে বহুগুণে।

জানা গেছে, রাস্তা সম্প্রসারণের সময় জেলার প্রশাসন বন বিভাগে গাছ কাটার অনুমতির জন্য আবেদন করেছিল। কিন্তু বন বিভাগ সে অনুমতি না দিয়ে পরিবর্তে চেয়ে বসে ১৪ হেক্টর বনভূমির ক্ষতিপূরণ। প্রশাসনের পক্ষে সেই শর্ত পূরণ করা সম্ভব হয়নি।

ফলে তারা নেয় এক বিস্ময়কর সিদ্ধান্ত, গাছগুলো রেখেই তাদের চারপাশ দিয়ে রাস্তা নির্মাণ করে ফেলা হয়!

এই গাছগুলোও আবার একই সরলরেখায় নেই। কোনোটি একটু বাঁয়ে, কোনোটি ডানে, আবার কোনোটি একেবারে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। ফলে রাস্তার কোনো এক পাশ দিয়েই নিরবচ্ছিন্নভাবে গাড়ি চালানো সম্ভব নয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ইতোমধ্যেই এই সড়কে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এক পথচারীর ভাষায়, ‘প্রতিদিনই ঝুঁকি নিয়ে যাতায়াত করছি আমরা। অথচ প্রশাসনের পক্ষ থেকে গাছ অপসারণে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।’

প্রশ্ন উঠছে এই সড়কে যদি বড় ধরনের দুর্ঘটনায় কারও মৃত্যু ঘটে, তবে সেই দায়ভার কে নেবে? তবে এ প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত।

সূত্র : এনডিটিভি

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X