কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনাকে ছাড়া নির্বাচন নয়, মির্জা ফখরুল এমন দাবি করেছেন কি

শেখ হাসিনা ও মির্জা ফখরুল ইসলাম। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা ও মির্জা ফখরুল ইসলাম। ছবি : সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি বেসরকারি টেলিভিশনের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার রোববার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, মির্জা ফখরুলের নামে প্রচারিত এ দাবি সম্পূর্ণ মিথ্যা।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি’ এমন কোনো মন্তব্য করেননি। এ ছাড়া ওই টেলিভিশনও আলোচিত ফটোকার্ডটি প্রচার করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় টেলিভিশনটির ভিন্ন আরেকটি ফটোকার্ডের শিরোনাম সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ওই টিভির নাম ও লোগো রয়েছে। তবে এটি প্রকাশের কোনো তারিখ উল্লেখ নেই।

পরে ওই টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া তাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও ওই দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে ওই টিভির ফেসবুক পেজ পর্যালোচনা করে ২০২৪ সালের ২৩ নভেম্বর ‘দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান : মির্জা ফখরুল’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, ওই ফটোকার্ডের ডিজাইন এবং ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের মিল রয়েছে। এ ছাড়া উভয় ফটোকার্ডে সেটি প্রকাশের তারিখ উল্লেখ নেই এবং দুটোতেই নিচে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম লেখা রয়েছে।

পাশাপাশি আলোচিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সঙ্গে ওই টেলিভিশনের ফটোকার্ডের ফন্টের পার্থক্য দেখা গেছে।

সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ফটোকার্ডটি সম্পাদিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X