কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৮:২২ পিএম
আপডেট : ১৯ মে ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘আসিফকে অপদস্ত কইরেন না’

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পুরোনো ছবি
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পুরোনো ছবি

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অপদস্ত না করা অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১৯ মে) ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, আসিফ মাহমুদের রক্তঝরা সংগ্রামের দিন আছে, হাসিনা-শাহীর গদি কাঁপানো স্লোগান আছে, ফ্যাসিস্ট পতনের বীরোচিত ইতিহাস আছে। আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয়, আসিফ মাহমুদ আবারও রাজপথে আসবে, স্লোগানে কণ্ঠ মিলাবে।

তিনি বলেন, তাকে অপদস্ত কইরেন না, অন্যায্যতা চাপিয়ে দিয়েন না, বেইনসাফি কইরেন না। অপদস্ত কইরা, রক্ত ঝরায়া পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই, আপনারাও অপরাজনীতি কইরেন না।

এর আগে সোমবার দুপুরে এক অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক আইনি সমস্যা ও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

ডিএনসিসি মেয়র নিয়োগের ক্ষেত্রে মেয়াদ সংক্রান্ত বেশ কিছু জটিলতা রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আন্দোলনকারীদের জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে হবে। এ সময় নগরবাসীর ভোগান্তি নিরসনে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X