কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

‘গাজায় স্থায়ী স্বস্তি ফিরে আসুক’

মিজানুর রহমান আজহারি। ছবি : সংগৃহীত
মিজানুর রহমান আজহারি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংলাপের বিষয় তুলে ধরে নিজের ফেসবুকে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টা ৮ মিনিটে দেওয়া ওই পোস্টে আজহারি লিখেছেন, ‘এই বিরতি বয়ে আনুক শান্তির সুবাতাস। আর কোনো কান্না নয়, স্থায়ী স্বস্তি ফিরে আসুক গাজার বুকে।’

পোস্টের কমেন্টে তিনি লিখেছেন, ‘এই যুদ্ধ বিরতিকে কল্যাণ ও নিরাপত্তাময় করো হে দয়াময়! এই বিরতি যেন নিয়ে আসে শান্তির সুবাতাস। আর কোনো কান্না নয়, স্থায়ী স্বস্তি ফিরে আসুক গাজার বুকে। নিশ্চই কষ্টের সাথেই স্বস্তি আছে। [সূরা আল-ইনশিরাহ : ৬]’

এদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে, কূটনীতি ও সংলাপই যে কোনো সংঘাত সমাধানের একমাত্র উপায়। গাজা সংকটের অবসান ঘটাতে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগকে সহজ করার জন্য সকল অংশীদারদের প্রচেষ্টার প্রশংসা করে ঢাকা। বাংলাদেশ আশা করে, এই প্রক্রিয়াটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি, মানবিক সহায়তা পুনরুদ্ধার এবং গাজার জনগণের বিশাল দুর্ভোগের অবসান ঘটাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আশা করে, সংলাপের মাধ্যমে গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে এই কূটনৈতিক প্রক্রিয়া একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবায়নের পথ প্রশস্ত করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ গাজায় শান্তি বজায় রাখতে এবং পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে প্রস্তুত। ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করে ঢাকা, যার মধ্যে পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X