ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মুকুট ফিরে পেলেন রোমান

মুকুট ফিরে পেলেন রোমান

সতীর্থ দিয়া সিদ্দিকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে সম্প্রতি। জীবনের নতুন অধ্যায় শুরুর আগে বন্ধ হয়ে যাওয়া জাতীয় দলের দুয়ার খোলার পথে বিশাল এক পদক্ষেপ নিলেন রোমান সানা। জাতীয় আরচারির রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে আবারও সেরা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এ তীরন্দাজ।

সতীর্থকে মারধর এবং ঘরোয়া ও আন্তর্জাতিক আসরে নিষিদ্ধ হওয়া রোমান সানা নেতিবাচক সংবাদের শিরোনাম হয়েছিলেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দ্রুতই নিজের অবস্থানটা ফিরে পাওয়ার প্রত্যয় ছিল এ তীরন্দাজের কণ্ঠে। যার প্রতিফলন ঘটল টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে। এদিন রিকার্ভ ব্যক্তি ইভেন্টের ফাইনালে বিকেএসপির নিশাত প্রধানকে দাঁড়াতেই দেননি রোমান সানা, ম্যাচ জিতে নিয়েছেন ৬-০ সেটে।

২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত জাতীয় আরচারি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ছিলেন রোমান সানা। তারপর ছন্দপতন ও সাম্প্রতিক সাসপেনশনের কালো অধ্যায় নেমে আসে। সব এক ঝটকায় দূর করলেন একসময়কার দেশসেরা আরচার। ‘জাতীয় আসরের সেরার মুকুট বরাবরই অন্যরকম। নিজেকে ফিরে পাওয়ায় খুবই ভালো লাগছে। এজন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সবকিছুর জন্য স্রষ্টাকে ধন্যবাদ’—প্রিয় ইভেন্টে নিজেকে সেরা প্রমাণ করার পর বলছিলেন রোমান সানা।

বাংলাদেশ আনসারে রোমান সানার ফেরাটা আরও উজ্জ্বল হতে পারত। কিন্তু রিকার্ভ মিশ্র দ্বৈত ও পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণ হাতছাড়া হওয়ায় সেটি হয়নি। সহজে অবশ্য ছাড় দেয়নি রোমান সানার দল বাংলাদেশ আনসার। সেমিফাইনালের প্রাথমিক লড়াইয়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে সমতার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও ২৮-২৮ সমতা ছিল। কিন্তু পুলিশ দলের তীর কেন্দ্রের নিকটবর্তী হওয়ায় হতাশ হতে হয় রোমান সানাদের। মিশ্র দ্বৈত ইভেন্টে রোমানের পার্টনার ছিলেন দিয়া সিদ্দিকী। নারীদের ব্যক্তিগত ও দলগত ইভেন্টে স্বর্ণজয়ী দিয়া সিদ্দিকীর সামনে আসরের ত্রি-মুকুট জয়ের হাতছানি ছিল।

রোমান-দিয়া জুটি মিশ্র দ্বৈত ইভেন্টে স্বর্ণজয় করতে না পারায় সে সুযোগ নষ্ট হয়েছে। ফাইনালে বিকেএসপির কাছে ৩-৫ সেটে হেরে গেছে রোমান-দিয়া জুটির বাংলাদেশ আনসার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X