ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৩:১০ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

ফিট থাকলে খেলবেন তামিম : লিটন

অনুশীলনে তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
অনুশীলনে তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট শুরু হবে আগামী বুধবার (১৪ জুন) মিরপুরে। পুরোনো পিঠের ইনজুরির কারণে এই টেস্টে শঙ্কা তৈরি হয়েছে তামিম ইকবালের খেলা নিয়ে। তবে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক লিটন দাস জানিয়েছেন দেশসেরা এই ওপেনারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।

আজ সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ কথা জানান লিটন। এ সময় তিনি তামিমের ইনজুরি নিয়ে বলেন, ‘তামিম ভাইয়ের ব্যাপার মেডিকেল টিম দেখবে অবশ্যই। তিনি যদি ফিট থাকেন ম্যাচ খেলবেন।’ শনিবার দলের অনুশীলনের শুরুতে ওয়ার্ম-আপ করেছিলেন তামিম। পরে ইনডোরে কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেন। কিন্তু অনুশীলনের সময় তার শারীরিক ভাষায় ইনজুরির ছাপ ছিল স্পষ্টত। বেশ কয়েকবার কোমড়ে হাত দিয়ে বসে পড়তে দেখা যায় তাকে।

এরই মধ্যে চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টে খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের। তবে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফেরার সম্ভাবনা রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের। এদিকে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হবে লিটন দাসের। দেশের ১২তম টেস্ট অধিনায়ক হবে তিনি। ১৪ জুন আফগানদের বিপক্ষে ১৩৮তম টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X