স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৫ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

হেড ‘ঝড়ে’ লন্ডভন্ড ইংল্যান্ড

ট্রাভিস হেড। ছবি : সংগৃহীত
ট্রাভিস হেড। ছবি : সংগৃহীত

আবারও ব্যাট হাতে ঝড় তুললেন ট্রাভিস হেড। সে জন্য সহজে জয় পেল অস্ট্রেলিয়া। তবে এবার প্রতিপক্ষ ইংল্যান্ড। সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ইংল্যান্ডকে ২৬ রানে হারিয়েছে অজিরা।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে ইংলিশ বোলারদের ওপর রীতিমতো টাণ্ডব চালান হেড। বাঁহাতি এ ব্যাটারের ২৩ বলে ৫৯ রানের ইনিংসে ১৯ ওভার ৩ বলে ১৭৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ১৯ ওভার ২ বলে ১৫১ রানে অলআউট হয় ইংল্যান্ড। ফলে ২৮ রানের জয়ে সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা।

ম্যাথু শটের সঙ্গে পাওয়ার প্লের ৬ ওভারে ৮৬ রান তোলেন হেড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। ১৯ বলে অর্ধশতক তুলে নেন তিনি। সাম কারেনের এক ওভারে ৩০ রান তোলেন হেড।

২৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৫৯ রানে আউট হন তিনি। শর্ট খেলেন ২৬ বলে ৪১ রানের ইনিংস। দারুণ শুরুর পরও ছন্দ ধরে রাখতে পারেনি অজি ব্যাটারা। ৯৩ রান তুলতে হারায় ১০ উইকেট। ১৭৯ রানে অলআউট হয় সফরকারীরা।

জবাবে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। পাওয়ারপ্লেতে হারায় ৩ উইকেট। পরে পঞ্চম উইকেটে লিয়াম লিভিংস্টোন ও সাম কারেন গড়েন ৫৪ রানের জুটি। শেষ দিকে ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে অলআউট হয় স্বাগতিকরা। ২৮ রানে ৩ উইকেট নেন শন অ্যাবট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদ দেখা গেছে, জানা গেল কবে আখেরি চাহার সোম্বা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি টাকা অনুদান চট্টগ্রাম চেম্বারের

শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান ও ৯ সদস্য

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

বাবা-ছেলেসহ বজ্রপাতে ৫ জনের মৃত্যু

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শক্তি বাড়াচ্ছে লঘুচাপ, ৫ দিনের আবহাওয়া নিয়ে বড় দুঃসংবাদ

প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে : প্রধানমন্ত্রী

দায়ের কোপে পিতার মৃত্যু, ছেলে আটক

পিরোজপুরে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা

১০

ইরানের হামলায় আরেক ভারতীয় নাবিক নিহত

১১

অবৈধ চায়না দুয়ারীতে আটকা পড়ল মেছো বাঘ

১২

চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

১৩

হেফাজতের সঙ্গে বৈঠকে বসছে কওমি ঘরানার ইসলামি দলগুলো

১৪

বিপৎসীমার ওপরে বরিশালের ৮ নদীর পানি

১৫

ভবিষ্যদ্বাণীতে ভিদালের বাজিমাত, এবার জানালেন ফাইনালে স্পেনের প্রতিপক্ষের নাম

১৬

পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস

১৭

২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন এইচএসসির ৪২ শিক্ষার্থী

১৮

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

১৯

জানুন আবেদনের নিয়ম / প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষায় আবেদন শুরু

২০
X