স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাশেজ বিপর্যয়ের পর আত্মসমালোচনায় ইংল্যান্ড বোর্ড

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স : কালবেলা
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স : কালবেলা

বড় প্রত্যাশা, ব্যাপক আলোচনা—সবকিছুর পরও ফলাফল ছিল নির্মম। অস্ট্রেলিয়ার মাটিতে ৪-১ ব্যবধানে অ্যাশেজ হারার ধাক্কা সামলাতে এবার গভীর আত্মসমালোচনার পথে হাঁটছে ইংল্যান্ড ক্রিকেট। সিরিজ ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে আনুষ্ঠানিকভাবে ‘থরো রিভিউ’ শুরু করেছে বোর্ড।

অ্যাশেজ সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, সফরের প্রতিটি দিক পর্যালোচনা করা হবে। বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড এক বিবৃতিতে বলেন, ‘এই সফর থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। ২০২৭ সালে অ্যাশেজ পুনরুদ্ধারই এখন মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই একটি বিস্তৃত পর্যালোচনা ইতোমধ্যে শুরু হয়েছে।’

গোল্ড জানান, এই পর্যালোচনায় সফর পরিকল্পনা ও প্রস্তুতি, ব্যক্তিগত পারফরম্যান্স, খেলোয়াড়দের আচরণ এবং পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার সক্ষমতা—সবকিছুই অন্তর্ভুক্ত থাকবে। তার ভাষায়, অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জয়ের স্বপ্ন পূরণ না হওয়াটা “চরম হতাশাজনক”।

তিনি স্বীকার করেন, পুরো সিরিজ জুড়ে কিছু লড়াকু মুহূর্ত ছিল—বিশেষ করে মেলবোর্নে চতুর্থ টেস্টে পাওয়া জয়। তবে সামগ্রিকভাবে ধারাবাহিকতার অভাবই ইংল্যান্ডের বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ‘সব ধরনের কন্ডিশন ও ম্যাচের প্রতিটি পর্যায়ে আমরা প্রয়োজনীয় মান ধরে রাখতে পারিনি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াই অ্যাশেজ ধরে রাখার যোগ্যতা দেখিয়েছে,’ বলেন গোল্ড।

আগামী মাসগুলোতে প্রয়োজনীয় পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছেন ইসিবি প্রধান। জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজই ইংল্যান্ডের পরবর্তী লাল বলের মিশন। তার আগে শ্রীলঙ্কা সফরে সাদা বলের সিরিজ এবং এরপর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ইংলিশরা।

বিবৃতির শেষ অংশে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন গোল্ড। ‘কঠিন সময়েও যারা দলের পাশে ছিলেন, তাদের সমর্থন আমাদের জন্য অনুপ্রেরণা। ভবিষ্যতে আরও শক্ত পারফরম্যান্স দিয়ে সেই আস্থার প্রতিদান দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

অ্যাশেজে আরেকটি ব্যর্থ অধ্যায়ের পর ইংল্যান্ডের সামনে এখন একটাই প্রশ্ন—এই আত্মসমালোচনা কি সত্যিই বদলের পথে নিয়ে যাবে, নাকি ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে?

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে আনল রুয়ান্ডা

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

১০

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

১১

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

১৩

কোমরের চিকিৎসা নিতে সিঙ্গাপুরের হাসপাতালে ধর্মমন্ত্রী

১৪

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১৫

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১৬

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৮

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৯

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

২০
X