শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অবসর ঘোষণায় কী বললেন সাকিব?

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

রাজনীতিতে নাম লেখিয়ে হয়েছেন সমালোচিত! এ ছাড়া শত্রুর চেয়ে ভক্তের সংখ্যাই ছিল। তবে জুলাই গণআন্দোলনে নীরব ভূমিকায় থেকে হয়েছেন ভিলেন। মাথায় উঠেছে হত্যা মামলা। আর মাঠের পারফরম্যান্সেও কিছুটা অনুজ্জ্বল।

ব্যাট হাতে খারাপ করলেও বল হাতে উজ্জ্বল দিচ্ছেন। বয়স, ফর্ম আর ফিটনেস সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান।

অবসর ঘোষণা দেশের ক্রিকেটের পোস্টার বয় বলেন, ‘দেখুন, এখন পর্যন্ত আমি তো অ্যাভেইলেবল। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার ওপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদের বলা হয়েছে আমার কী পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকেটে স্পেশালি।’

বোর্ড সভাপতি ও নির্বাচকদের সঙ্গে কী কথা হয়েয়ে তাও জানান সাকিব, ‘এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তারা চেষ্টা করছেন কীভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়।’

হত্যা মামলার আসামি, তাই দেশে ফিরলে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সাকিবের চাওয়া, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত, তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’

অভিমান বা কষ্ট থেকে এই অবসরের ঘোষণা কি না, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘কষ্ট কিংবা অভিমান থেকে নেওয়া নয়। আমার মনে হয় এটাই সঠিক সময়, সরে যাওয়ার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই, টি-টোয়েন্টি নিয়েও আমার কথা হয়েছে। বোর্ডের সবার সঙ্গে, নির্বাচকদের সঙ্গে, প্রেসিডেন্টের সঙ্গে। টি-টোয়েন্টি থেকেও আমি সরে যাই। আপাতত পরের যে সিরিজগুলো আছে, নতুন খেলোয়াড় আসুক, সুযোগ দেওয়া হোক।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমি ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে থাকি, ছয় মাস–এক বছর পরে যদি বিসিবি মনে করে যদি আমার টি-টোয়েন্টিকে কন্ট্রিবিউট করার সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। কিন্তু এই মুহূর্তে নিজেকে টি-টোয়েন্টিতে দেখছি না। সাউথ আফ্রিকার বিপক্ষে আমার ইচ্ছা আছে টেস্টে শেষ সিরিজ হওয়ার। মোটামুটি বলতে পারেন, আমি অন্তুত দুটি সংস্করণে আমার শেষটা দেখছি।’

অবসরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সকলের সঙ্গে কথা হয়েছে বলেও জানান সাকিব, ‘এই সিরিজগুলো আমার খেলার কোনো কারণ আছে বলে মনে করি না। আমার মনে হয় নতুনদের সুযোগ দেওয়া উচিত। তাদের দেখা এটাই সবচেয়ে ভালো সুযোগ। ২০২৬ সালের দিকে যদি বাংলাদেশ ক্রিকেট তাকায়, তাহলে এটাই বাংলাদেশের জন্য ভালো। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, সবাই একমত।’

চলমান ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজ থাকলেও, এই ফরম্যাটে আর না খেলার ঘোষণা দেন তিনি, ‘আমার তো মনে হয়, টি-টোয়েন্টিতে আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি বিশ্বকাপে।’

আন্তর্জাতিক ওয়ানডে খেলার পরিকল্পনা রয়েছে বলেও জানান সাবেক এ অধিনায়ক, ‘(ওয়ানডে অবসর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে?) আমি তা-ই আশা করি। তো আর হয়তো ৯টা ওয়ানডে।’

ক্যারিয়ারের মূলায়নে সাকিব বলেন, ‘আমি মনে করি, আমি রিজনেবলি ওকে করেছি। আমি খুশি। কোনো অনুশোচনা নেই। জীবনে কখনো অনুশোচনা ছিল না। এখনো নেই। যত দিন উপভোগ করেছি, আমি ক্রিকেট খেলেছি। আমার মনে হয়েছে, এটা বাংলাদেশ ক্রিকেট ও আমার জন্য সঠিক সময়, যে কারণে এই সিদ্ধান্তগুলো নেওয়া। কোচ, অধিনায়ক, নির্বাচক, বোর্ড—সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয়: ডা. জাহিদ

ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যমুনার পানি বৃদ্ধি: আমনের বীজতলা তলিয়ে বিপাকে কৃষক

আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম

বগুড়ায় পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

১০

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

১১

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

১২

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

১৩

টিউবওয়েলের পানি পান করে একজনের মৃত্যু, ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক 

১৪

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

১৫

তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

১৬

রেলওয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডিএসএ সদর

১৭

যেভাবে ফাইনালের ভেন্যুতে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি

১৮

চুরির অভিযোগ, শাস্তি হিসেবে যুবককে পড়তে হলো ১শ রাকাত নামাজ

১৯

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামি সতর্কতা জারি

২০
X