শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

কোহলির ৮৪ রানের ইনিংসই পার্থক্য গড়ে দিয়েছে। ছবি : সংগৃহীত
কোহলির ৮৪ রানের ইনিংসই পার্থক্য গড়ে দিয়েছে। ছবি : সংগৃহীত

অসাধারণ ব্যাটিং আর নিয়ন্ত্রিত বোলিংয়ের সমন্বয়ে ভারত চার উইকেটের দাপুটে জয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ২৬৪ রানে অলআউট করার পর ১১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রোহিত শর্মার দল।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ওপেনার ট্রাভিস হেডের (৩৯) ঝড়ো শুরু করলেও ভারতীয় স্পিনারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি বাকি ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন স্টিভেন স্মিথ। এছাড়া অ্যালেক্স ক্যারি (৬১) গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

ভারতের বোলিং ইউনিট দুর্দান্ত পারফর্ম করে। মোহাম্মদ শামি ১০ ওভারে ৪৮ রানে ৩ উইকেট নেন, সঙ্গে ছিলেন রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী, দুজনই নেন ২টি করে উইকেট। ফলে ৪৯.৩ ওভারে ২৬৪ রানেই থামে অস্ট্রেলিয়া।

২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই ধাক্কা খায়। শুভমান গিল (৮) ও রোহিত শর্মা (২৮) দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে দল। তবে বিরাট কোহলি (৮৪) ও শ্রেয়াস আইয়ার (৪৫) ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। পরে লোকেশ রাহুল (৪২*) ও হার্দিক পান্ডিয়া (২৮) কার্যকরী ইনিংস খেলে দলকে লক্ষ্যে পৌঁছে দেন।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন। তবে বড় স্কোর রক্ষা করতে পারেনি দলটি।

এই জয়ের ফলে ভারত এবার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার এক ধাপ দূরে। ফাইনালে তারা কার বিপক্ষে খেলবে, তা নির্ধারিত হবে দ্বিতীয় সেমিফাইনালের পর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

দক্ষিণ লেবাননের প্রথম ‘পাইলট জোন’ ছাড়তে যাচ্ছে ইসরায়েল

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

১০

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

১১

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

১২

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১৩

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১৫

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৬

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৭

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১৮

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৯

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

২০
X