বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৮:৩৫ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

টাইগারদের সাবেক কোচের মুত্যুর খবরটি সঠিক নয়

চলতি বছর মে মাসে খবর আসে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় রয়েছেন জিম্বাবুয়ের কিংবদিন্ত ক্রিকেটার ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক। দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। আজ সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পরে আর্ন্তজাতিক সংবাদমাধ্যমে। তবে মৃত্যুর গুজব ছড়ালেও তার সাবেক জাতীয় দল সতীর্থ হেনরি ওলোঙ্গা জানিয়েছেনে এখনো বেঁচে আছেন জিম্বাবয়ে কিংবদন্তি।

১৯৭৪ সালের ১৬ মার্চ জিম্বাবুয়ের বুলাওয়েতে জন্মগ্রহণ করেন হিথ হিল্টন স্ট্রিক। জিম্বাবুয়ের প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট নেওয়া এই পেসার মূলত কোলন এবং যকৃতের ক্যানসারে আক্রান্ত।

১৯৯৩ সালে ১০ নভেম্বর জিম্বাবুয়ের জার্সিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের জার্সিতে অভিষেক হয়েছিল হিথ স্ট্রিকের। এর পরে এই পেস বোলিং অলরাউন্ডার জিম্বাবুয়ের হয়েছে খেলেছেন ১৮৯ ওয়ানডে এবং ৬৫ টেস্ট।

টেস্টে ১৯৯০ রান এবং ২১৬টি উইকেট রয়েছে তার। আর সাদা বলের ক্রিকেটে ২৯৪৩ রান এবং ২৩৯টি উইকেট রয়েছে। ২০০৫-এ আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলেন তিনি। জিম্বাবুয়েকে ২১টি টেস্ট এবং ৬৮টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন এই অলরাউন্ডার।

ক্রিকেট ছাড়ার পর কোচিং পেশাতেও বেশ সফল ছিলেন তিনি। ২০০৯ সালে জিম্বাবুয়ের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেন স্টিক। আর ২০১৪ সালে দায়িত্ব পান বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের। তার দুই বছরের দায়িত্বকালে বেশ উন্নতি করে টাইগার পেসাররা।

২০২১ সালে ম্যাচ পাতানোর অভিযোগে তাকে আট বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি তবে সর্বদা এই অভিযোগ অস্বীকার করে এসেছেন তিনি। বরাবরই পিছিয়ে থাকা জিম্বাবুয়ের ক্রিকেটে স্বর্ণযুগ ১৯৯৭ থেকে ২০০২ সাল। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্ট্রিক।

তিনিই জিম্বাবুয়ের একমাত্র বোলার, যার টেস্টে ১০০-র ওপর উইকেট রয়েছে। ওয়ানডে ক্রিকেটে জিম্বাবুয়ের চতুর্থ বোলার হিসেবে ১০০ উইকেট শিকারের কীর্তি রয়েছে তার।

এ ছাড়া দেশটির একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্টে ১ হাজার রান ও ১০০ এবং ওয়ানডেতে ২ হাজার রান ও ২০০ উইকেট রয়েছে স্ট্রিকের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X