স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশিত হলো টাইগারদের পাকিস্তান সফরের সম্ভাব্য সময়সূচি

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ওয়ানডে সিরিজ নয়, তার বদলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী মে মাসে টাইগাররা সফর করবে পাকিস্তানে। এর পাল্টা সফরে জুলাই মাসের মাঝামাঝি বাংলাদেশে আসবে পাকিস্তান দল।

বিসিবির এক মুখপাত্রের বরাতে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম জানায়, ঢাকায় অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে ২০, ২২ ও ২৪ জুলাই। তবে এখনও এই সূচি চূড়ান্ত হয়নি। অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো এরই মধ্যে মে মাসে অনুষ্ঠিতব্য সিরিজের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে।

সেখানে জানানো হয়েছে, সিরিজ শুরু হবে মে মাসের শেষদিকে। দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। ২০০৮ সালের পর সেখানে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। আর সে দীর্ঘ বিরতির পর প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে থাকছে বাংলাদেশ।

প্রকাশিত সূচি অনুযায়ী, ২৫ ও ২৭ মে ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে প্রথম দুই ম্যাচ। এরপর সিরিজের শেষ তিনটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে—৩০ মে, ১ জুন ও ৩ জুন।

প্রসঙ্গত, প্রাথমিকভাবে এই সফরের পরিকল্পনায় ছিল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। তবে আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই বোর্ডই সিরিজটিকে রূপান্তর করেছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

জুলাই মাসে বাংলাদেশে অনুষ্ঠিতব্য সিরিজটি অবশ্য আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) নেই। তবে বিসিবি ও পিসিবির দুই সভাপতি সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আনুষ্ঠানিকভাবে আলোচনা করে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সিদ্ধান্তে পৌঁছেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

চলমান তাপপ্রবাহ কমবে কি না, জানাল আবহাওয়া অফিস

‘সুখকর নয়’ জাপানের সঙ্গে ব্রাজিলের শেষবারের স্মৃতি

কুড়িগ্রামে পানিবন্দি ২০ গ্রামের মানুষ

রাবিতে ছাত্রদলের সিট দখলে ছাত্রশিবিরের মানববন্ধন 

অভিনেত্রীর পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, নির্মাতা বলছেন ভিন্ন কথা

বিশ্বসেরা ব্র্যান্ড থেকে বাংলাদেশের শিক্ষা: একবিংশ শতাব্দীর উন্নয়নের নতুন পাঠ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

১০

কবে কোথায় হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা? 

১১

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১২

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল 

১৩

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

১৪

শাহ্ সিমেন্টের ‘আর্কিটেকচার: কানেক্টিং গ্লোবাল মডারনিটি উইথ লোকাল আইডেন্টিটি’ সেমিনার

১৫

চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ

১৬

গ্রুপ পর্বের সেরা একাদশ ঘোষণা করল অপ্টা

১৭

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ, ন্যায্য মূল্যের দাবি

১৮

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

১৯

কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

২০
X