স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০১:২৮ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

টেস্ট চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বিসিবি কর্মকর্তার মৃত্যু

বিসিবির নিরাপত্তা সমন্বয়ক মো. ইকরাম চৌধুরী। ছবি : সংগৃহীত
বিসিবির নিরাপত্তা সমন্বয়ক মো. ইকরাম চৌধুরী। ছবি : সংগৃহীত

সিলেটে চলমান বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ঘটে গেল এক শোকাবহ ঘটনা। খেলা চলাকালেই মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা সমন্বয়ক মো. ইকরাম চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সকালে স্টেডিয়ামে দায়িত্ব পালন করছিলেন ইকরাম চৌধুরী। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত সিলেটের আল-হারামাইন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার মৃত্যু হয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে—হার্ট অ্যাটাকে।

২০০৯ সাল থেকে বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন ইকরাম। ২০১৪ সাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিকিউরিটি লিয়াজো অফিসারের দায়িত্ব পালন করছিলেন। নিজের কর্তব্যে অত্যন্ত নিষ্ঠাবান এই কর্মকর্তার মৃত্যুতে সিলেটের ক্রীড়া মহলে নেমে এসেছে শোকের ছায়া।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো শোকবার্তা প্রকাশ করা হয়নি। সামাজিক মাধ্যমে অনেকেই তাকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১১

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১২

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৩

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৪

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৫

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৬

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৭

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৮

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৯

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

২০
X